AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nora Fatehi: ‘জ্যাকলিনকে ছাড়তে চাপ দিতেন নোরা’, বিস্ফোরক অভিযোগ ঠগ সুকেশের

200 crore money laundering case: এই মামলার মূল অভিযুক্ত তথা বর্তমানে জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। নোরার উদ্দেশ্যে লেখা সুকেশের একটি হস্তলিখিত চিঠি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। চিঠিটির সত্যতা নিশ্চিত হলেও, এতে সুকেশের তোলা অভিযোগগুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি বলে জানা গিয়েছে ।

Nora Fatehi: 'জ্যাকলিনকে ছাড়তে চাপ দিতেন নোরা', বিস্ফোরক অভিযোগ ঠগ সুকেশের
| Updated on: Aug 29, 2026 | 12:06 PM
Share

২০০ কোটি টাকার আর্থিক দুনীর্তি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে একাধিক তারকার। এবার অভিনেত্রী নোরা ফতেহির বিরুদ্ধে ফের এক গুচ্ছ চাঞ্চল্যকর দাবি করে বসল এই মামলার মূল অভিযুক্ত তথা বর্তমানে জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। নোরার উদ্দেশ্যে লেখা সুকেশের একটি হস্তলিখিত চিঠি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। চিঠিটির সত্যতা নিশ্চিত হলেও, এতে সুকেশের তোলা অভিযোগগুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি বলে জানা গিয়েছে ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরা ফতেহি দাবি করেছিলেন, সুকেশের সঙ্গে নাম জড়ানোর পর থেকে তিনি মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত। এর পরেই প্রকাশ্যে আসে সুকেশের এই বিস্ফোরক চিঠি। চিঠিতে নোরাকে ‘ভুক্তভোগী সাজার নাটক’ বন্ধ করার হুমকি দিয়ে সুকেশ দাবি করেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় নোরার জন্য বিলাসবহুল একটি বাড়ি কিনতে তিনি কোটি কোটি টাকা দিয়েছিলেন। এখানেই শেষ নয়, তাঁদের পুরনো কথোপকথনের সমস্ত রেকর্ড প্রকাশ্যে আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সুকেশের আরও দাবি, নোরার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ বার্তালাপের বহু প্রমাণ রয়েছে, যেখানে বিলাসবহুল উপহারের বিষয়ে কথা বলেছেন নোরা। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সুকেশের সম্পর্ক নিয়ে নোরা নাকি ভীষণভাবে ঈর্ষান্বিত ছিলেন।

চিঠিতে নোরাকে কড়া সতর্কবার্তা দিয়ে সুকেশ লিখেছেন, “তুমি আমাকে দিনে অন্তত ১০ বার ফোন করে জ্যাকলিনকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতে। আমার মগজধোলাই করার চেষ্টা করতে যাতে তোমার বিলাসবহুল জীবনযাত্রার সমস্ত খরচ আমি দিই। আমাকে আর উস্কানি দিও না।”

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা এবং অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফাতেহি—দুজনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) স্ক্যানারে রয়েছেন। মামলাটিতে জ্যাকলিনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হলেও, নোরা ফতেহিকে এখনও সাক্ষী এবং তদন্তের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। যদিও নোরা বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে এই প্রতারণার শিকার বলেই দাবি করে আসছেন।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা