Ramayana Movie: রামায়ণে হনুমানের চরিত্র পেয়েই সানি দেওল বললেন…
Ramayana Movie: তিনি বলেন, "সত্যি বলতে, আমি এই ছবিতে এখনও খুব অল্পই কাজ করেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে 'রামায়ণ'-এ হনুমান জির চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এই চরিত্রটির সঙ্গে পূর্ণ বিচার করতে পারি।"

বিনোদন দুনিয়ায় এখন সব থেকে বেশি চর্চায় পরিচালক নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। আগামী ২৪ জুলাই ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তার আগেই, গত ১৮ জুলাই নয়া দিল্লিতে রামায়ণ পার্ট ১-এর ট্রেলার দেখানো হয়। এই ছবিতে হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। মঞ্চে এসে তিনি এবার নিজের চরিত্রটি নিয়ে মুখ খোলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি।
সানি দেওল জানান, এই ছবির জন্য তাঁর কাজ কয়েকদিন আগেই শুরু হয়েছে। তাই এই বিষয় নিয়ে এখনই তিনি কিছু বলতে চাইছেন না। বুঝতে এখনও কিছুটা সময় লাগবেন বলে জানিয়েছেন। বজরংবলীর মতো একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করা যে একেবারেই সহজ নয়, তাও অকপটে স্বীকার করেছেন তিনি।
তিনি বলেন, “সত্যি বলতে, আমি এই ছবিতে এখনও খুব অল্পই কাজ করেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে ‘রামায়ণ’-এ হনুমান জির চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এই চরিত্রটির সঙ্গে পূর্ণ বিচার করতে পারি। কারণ হনুমান জির চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। তবে কাজটা করতে খুব আনন্দ হবে, কারণ তিনি যেমন দুষ্টু-মিষ্টি ও চঞ্চল, তেমনই পরম শক্তিশালী। আর সর্বোপরি, তিনি ভগবান রামের পরম ভক্ত। আমার বিশ্বাস, সবাই এই সিনেমাটি অবশ্যই দেখবেন।”
