AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan health: শরীরে বাসা বেঁধেছে কোনও বড় অসুখ? কিছু লুকোচ্ছেন সলমন?

Salman Khan: মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হতেই সলমন খানকে নিয়ে তৈরি হল চরম রহস্য। উদ্বোধনের খবর ছাপিয়ে নেটপাড়ায় এখন শুধুই ভাইজানের শরীর নিয়ে কানাঘুষো। ক্যামেরার সামনে প্রিয় নায়ককে দেখে আঁতকে উঠলেন অনুরাগীরা। কোনও বড়সড় অসুস্থতা লুকিয়ে রাখছেন বলিউড সুলতান?

Salman Khan health: শরীরে বাসা বেঁধেছে কোনও বড় অসুখ? কিছু লুকোচ্ছেন সলমন?
কী হয়েছে?Image Credit: X
| Updated on: Jul 19, 2026 | 5:24 PM
Share

বলিউডের ‘সুলতান’ তিনি। পর্দায় তাঁর এন্ট্রি মানেই করতালির ঝড়, আর অনুগামীদের উন্মাদনা। কিন্তু সেই সলমন খানেরই সাম্প্রতিক একটি ভিডিয়ো দেখে চিন্তায় পড়েছেন অনুরাগীরা। ভাইজানের চেহারা ও শারীরিক অবস্থা দেখে রীতিমতো উদ্বিগ্ন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। শুক্রবার মুম্বইয়ের একটি সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা, আর সেখান থেকেই এই তরজার সূত্রপাত।

মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (এসআরএ)-র দফতরে একটি বিশেষ কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন সলমন। সেখানে সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার তথা আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি, বেশ কিছু উপভোক্তার হাতে নতুন বাড়ির চাবিও তুলে দেন ৬০ বছর বয়সি এই তারকা। কিন্তু সেই অনুষ্ঠানের ভিডিয়ো ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মূল আলোচনা ঘুরে যায় অন্য দিকে। উদ্বোধনের চেয়েও নেটনাগরিকদের নজর কাড়ে সলমনের বর্তমান চেহারা।

ভাইজানকে দেখে ভক্তদের মন যে বেশ ভারাক্রান্ত, তা সমাজমাধ্যমের কমেন্ট সেকশনে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। একজন অনুরাগী লিখেছেন, “তাঁকে দেখে বেশ অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।” অন্য একজন আবার আক্ষেপের সুরে মন্তব্য করেছেন, “আমার হিরো এবার সত্যিই বুড়ো হয়ে যাচ্ছেন।” ভাইজানের এই রূপ মেনে নিতে না পেরে এক নেটিজেন প্রশ্ন করেছেন, “ভাইয়ের ঠিক কী হয়েছে?” উদ্বেগের সুর ধরা পড়েছে আরও এক ভক্তের কথায়, তিনি লিখেছেন, “সলমনের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু ঘটছে।” তবে বয়সকে মেনে নিয়ে এক অনুরাগী লিখেছেন, “ওঁর বয়স তো প্রায় ৬৫-র কাছাকাছি (আসলে ৬০)। এটা স্বাভাবিক। সবাই একদিন বুড়ো হয়। তবুও আমরা ভাইকে এভাবেই ভালোবাসব।” সব মিলিয়ে প্রিয় অভিনেতার শরীর নিয়ে এখন জোর চর্চা বলিপাড়ায়। যদিও ভাইজানের তরফে এই বিষয় কোনও বার্তা মেলেনি।

কাজের দিক থেকে, সলমন খানকে সম্প্রতি নিতেশ দেশমুখ পরিচালিত ‘রাজা শিবাজি’ ছবিতে একটি ক্যামিও রোলে দেখা গিয়েছে। রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত এবং বিদ্যা বালন অভিনীত এই ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম করা যাচ্ছে। এর পরে অভিনেতাকে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে, যার আগের নাম ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’। এই ছবিতে সলমনের পাশাপাশি চিত্রাঙ্গদা সিং, মুকেশ ঋষি এবং অঙ্কুর ভাটিয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। তবে আপাতত নতুন ছবি নয়, ভাইয়ের স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত অনুরাগীরা।

Follow Us