AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 Final: ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ ফাইনালে, ম্যাচের আগে অকপট এমিলিয়ানো মার্টিনেজ!

Emiliano Martinez: চোট থাকা সত্ত্বেও আর্জেন্টিনার সব ম্যাচেই খেলেছেন এমি। গ্ৰুপ পর্বে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ও অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ জয়ের ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন দিবু। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

FIFA World Cup 2026 Final:  ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ ফাইনালে, ম্যাচের আগে অকপট এমিলিয়ানো মার্টিনেজ!
এমি মার্টিনেজ!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 5:03 PM
Share

আমেরিকা : বিশ্বকাপ জুড়ে ডান হাতের আঙুলে চোট নিয়েই খেলছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অস্ত্রোপচার করার পরামর্শ পেলেও শুধু বিশ্বকাপ খেলার জন্য সেই সিদ্ধান্ত এড়িয়ে গিয়েছিলেন তিনি। ফাইনালের আগে কি চাপে থাকবেন দিবু? সেই কথাই জানালেন আর্জেন্টিনার এই গোলকিপার।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিবু বলেন,“হ্যাঁ, এখনও প্রতিদিনই ব্যথা হয়। আমি জানতাম প্রচন্ড ব্যথা থাকবে। তবু অপারেশন করাইনি। যতজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছি, সবাই বলেছিলেন অপারেশন না করলে খেলা সম্ভব হবে না।”

গত ২০ মে ইউরোপা লিগ ফাইনালের আগে অ্যাস্টন ভিলার হয়ে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের অনামিকাতে চোট পান এমি। সেই চোটের কারণেই বিশ্বকাপের শুরুতে অনুশীলন করতে পারেননি তিনি। আলাদা করে বিশেষ ট্রেনিং করতে হয়েছিল। তিনি বলেন,“গ্ৰুপ পর্বে আমি দলের সঙ্গে অনুশীলন করতে পারিনি। এতে খারাপ লাগছিল, কারণ সতীর্থদের সঙ্গে প্র্যাকটিস করতে আমি ভালবাসি। তবে মিশরের ম্যাচের পর থেকে একটু হলেও সুস্থ আছি। এখন অনেক ভাল লাগছে।”

চোট থাকা সত্ত্বেও আর্জেন্টিনার সব ম্যাচেই খেলেছেন এমি। গ্ৰুপ পর্বে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ও অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ জয়ের ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন দিবু। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ফাইনালে নামবেন তিনি। তবে ফ্রান্সকে যথেষ্ট সমীহ করছেন এই আর্জেন্টাইন গোলকিপার।

তাঁর কথায়,“স্পেন খুব ভাল দল। ওদের অনেক ফুটবলারই প্রিমিয়ার লিগে খেলে। লামিন ইয়ামালরা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। তবে আমরাও দুর্বল দল নই।” তবে এই ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয়বার বিশ্বজয়ের জন্য অনেকেই বাজি ধরছেন এমিলিয়ানোর বিস্বস্ত হাতের উপর।

Follow Us