AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শহরে থাকছেন বিদেশিরা! হাতে-নাতে ধরতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

SCO-র পুরো নাম সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এরা মূলত কলকাতা শহরে বিদেশি নাগরিকদের উপর নজরদারি চালায়। পাসপোর্ট সংক্রান্ত কাজ করেন এখানের কর্মরত আধিকারিকরা। এবার FRRO র সঙ্গে যৌথভাবে কাজ করবে এই শাখা।

Kolkata Police: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শহরে থাকছেন বিদেশিরা! হাতে-নাতে ধরতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
ফাইল ফোটোImage Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 4:44 PM
Share

কলকাতা: দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়। সেই বার্তা আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুপ্রবেশকারী নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন। আর এবার বদলের বাংলায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বিদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। বেআইনিভাবে কলকাতায় থাকা বিদেশিদের খুঁজে বের করতে SIF-এর ডিপোর্টেশন বিভাগ চালু করল লালবাজার।

কলকাতা পুলিশে চালু হল নতুন STF – D শাখা। একজন ডিসির নেতৃত্বে চালু করা হয়েছে নতুন এই বিভাগ। মূল কাজ শহরে অবৈধভাবে থাকা বিদেশি নাগরিক ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ও তাঁদের আইন মেনে ফেরত পাঠানো। নতুন ওই শাখার কর্মপদ্ধতি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার। SCO-র আওতায় চালু হয়েছে এই নয়া STF।

SCO কী?

SCO-র পুরো নাম সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এরা মূলত কলকাতা শহরে বিদেশি নাগরিকদের উপর নজরদারি চালায়। পাসপোর্ট সংক্রান্ত কাজ করেন এখানের কর্মরত আধিকারিকরা। এবার FRRO র সঙ্গে যৌথভাবে কাজ করবে এই শাখা।

কেন এমন নজরদারি? কয়েক বছরের পরিসংখ্যা অনুযায়ী দেখা যাচ্ছে, বিভিন্ন সময়ে বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে কলকাতায় আসছেন। তারপর দেখা যাচ্ছে সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তাঁরা এদেশে থেকে যাচ্ছেন। এর মধ্যে অনেকেই আবার এখানে পাকাপাকি ভাবে থাকার জন্য ভারতীয় ভুয়ো পরিচয়-পত্র ও নথিপত্র তৈরি করছেন। তেমনই বিভিন্ন বিদেশি নাগরিক ধরাও পড়েছেন। সেই পরিস্থিতি যাতে আগামীতে যাতে কড়া পদক্ষেপ করা যায় সেই জন্যই এই পদক্ষেপ।

Follow Us