AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ডিম্পল এবং সানির সম্পর্ক হওয়ারই ছিল’, এ কোন সত্যি ফাঁস করলেন সহঅভিনেত্রী?

Sunny Deol: সেই আশির দশক থেকে নাকি তাঁরা সম্পর্কে রয়েছেন। এত বছরেও তাঁদের প্রেমে কোনও ভাটা পড়েনি। তবে প্রকাশ্যেও কখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি মায়ানগরীর এই দুই তারকা। কথা হচ্ছে সানি দেওল এবং ডিম্পল কপাডিয়ার। ১৯৭৩ সালে ডিম্পল বিয়ে করেছিলেন রাজেশ খন্নাকে। তার পর অবশ্য কয়েক বছর পরেই আলাদা থাকা শুরু করেন তাঁরা।

'ডিম্পল এবং সানির সম্পর্ক হওয়ারই ছিল', এ কোন সত্যি ফাঁস করলেন সহঅভিনেত্রী?
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 3:47 PM
Share

সেই আশির দশক থেকে নাকি তাঁরা সম্পর্কে রয়েছেন। এত বছরেও তাঁদের প্রেমে কোনও ভাটা পড়েনি। তবে প্রকাশ্যেও কখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি মায়ানগরীর এই দুই তারকা। কথা হচ্ছে সানি দেওল এবং ডিম্পল কপাডিয়ার। ১৯৭৩ সালে ডিম্পল বিয়ে করেছিলেন রাজেশ খন্নাকে। তার পর অবশ্য কয়েক বছর পরেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। দুই মেয়ে একা হাতেই বড় করছিলেন তিনি। এমনকি কিছু দিন আগে যখন সানি অভিনীত ‘গদর’ ছবিটি মুক্তি পায় তার পর বিদেশের একটি জায়গায় ফ্রেমবন্দি হন সানি এবং ডিম্পল একসঙ্গে। এবার তাঁদের সমীকরণ নিয়ে মুখ খুললেন সানি এবং ডিম্পলের এক সহ-অভিনেত্রী সুজাতা মেহতা। ১৯৯৩ সালে তাঁদের সঙ্গে ‘গুনাহ’ ছবিতে অভিনয় করেছিলেন সুজাতা। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে ৩১ বছর পুরনো সেই স্মৃতিতেই ডুব দিলেন অভিনেত্রীর। জানালেন সানি এবং ডিম্পলের সমীকরণের কথা। তিনি জানান তাঁদের একসঙ্গে থাকারই ছিল।

সুজাতা এক সাক্ষাত্‍কারে বলেন, “আমি ওনাদের সঙ্গে গুনাহ ছবিতে অভিনয় করেছিলাম। অসাধারণ সমীকরণ দেখেছিলাম তাঁদের। দুজনেই আমার খুব কাছের ছিলেন। কোনও কিছুই লুকিয়ে রাখার ছিল না। তাঁরা সবাই পেশাদার শিল্পী ছিলেন। নিজেদের মতো আসতেন কাজ করতেন বাড়ি ফিরে যেতেন। তবে ক্যামেরার সামনে হোক বা পিছনে সানি এবং ডিম্পলের সমীকরণ ছিল দেখার মতো।” তবে নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। শুধু তাই নয় রাজেশ খন্নার একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে সরিয়ে দিয়ে সেই চরিত্রটি দিয়ে দেওয়া হয় ডিম্পলকে। কারণ, তাঁদের দুই মেয়ে চেয়েছিলেন যদি তাঁদের মা-বাবা অর্থাত্‍ রাজেশ এবং ডিম্পল একসঙ্গে কাজ করেন তাহলে তাঁদের সম্পর্কের দুরত্ব ঘুচবে। শোনা যায়, ১১ বছর নাকি সানির সঙ্গে সম্পর্কে ছিলেন প্রবীণ অভিনেত্রী। এখন তাঁদের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে সেই উত্তর এখনও অধরা।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট