AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashleigh Gardner: স্ত্রীকে প্রতারণা মহিলা ক্রিকেটারের, পরকীয়া বিতর্কে বিদ্ধ অস্ট্রেলিয়া ক্রিকেট!

Cricket Australia: জানা গিয়েছে, বিচ্ছেদের আগে তাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন। এই বিচ্ছেদের ঘটনায় অজি দলের সদস্যরা কেউ কিছু বলতে চাননি। তবে দলের কয়েকজন ক্রিকেটার এখনও মনিকা রাইটের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।

Ashleigh Gardner: স্ত্রীকে প্রতারণা মহিলা ক্রিকেটারের, পরকীয়া বিতর্কে বিদ্ধ অস্ট্রেলিয়া ক্রিকেট!
বিতর্কের কেন্দ্রে তিন অজি ক্রিকেটার!Image Credit: Instagram, Getty Images
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 6:11 PM
Share

অস্ট্রেলিয়া : পরকীয়ার অভিযোগে বিদ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেট। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক অ্যাশলি গার্ডনারকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। তাঁর স্ত্রী মনিকা রাইট সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে গার্ডনারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। শুধু তাইই নয়, তিনি অস্ট্রেলিয়া দলের ওপেনার জর্জিয়া ভল-এর নামও জড়িয়েছেন।

অজি সংবাদমাধ্যম ডেলি মেল প্রথমে জানায়, গার্ডনারের দাম্পত্য ভাঙার নেপথ্যে রয়েছেন অন্য এক ক্রিকেটার। তারা নাম প্রকাশ করেনি। পরে মনিকা নিজেই নিজের ইনস্টাগ্রামে জর্জিয়া ভলের নাম প্রকাশ করেন। ইনস্টাগ্রামে মনিকা ভলের একটি ছবি পোস্ট করে লেখেন,“এই সেই মেয়ে, যার জন্য আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে।” পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ডেলি মেলের দাবি ছিল, চলতি বছরের ভারত সফরে অনুষ্ঠিত মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন গার্ডনার ও রাইতের দাম্পত্য জীবনে জট আসা শুরু হয়। ওই সময় জটিলতা এত বেড়ে গিয়েছিল যে মনিকা নিজে ভারত পৌঁছে যান।

screenshot

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ শেষে সিডনিতে ফিরে গার্ডনার মনিকাকে জানান, তাঁদের সম্পর্কে অনেক কিছু বদলে গিয়েছে। সেই কথোপকথনের পরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। গত নভেম্বর মাসে গার্ডনার সিডনির বাড়ি ছেড়ে চলে যান। এমনকি, নিজেদের বিয়ের আংটিও খুলে যান তিনি। তবে এই মুহূর্তে গার্ডনার, মনিকা বা জর্জিয়া – কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। কোনও প্রতিক্রিয়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়াও।

২৯ বছর বয়সী সদ্যই অস্ট্রেলিয়া দলের সহ অধিনয়ক নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালে অভিষেক ঘটানো গার্ডনার অজি দলের সবথেকে ভরসাযোগ্য ক্রিকেটারদের একজন। তবে যেভাবে তাঁর ব্যক্তিগত জীবন উথালপাথাল হচ্ছে, তাতে তাঁর কেরিয়ারেও প্রভাব পড়ার সম্ভাবনা দেখছে ক্রিকেটমহল।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য