AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: ডুরান্ড জয়ের পর লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ফোন সৌরভের, কী কথা হল?

Durand Cup 2026 Final: রবিবাসরীয় যুবভারতীতে শুরু থেকেই মোহনবাগানকে চাপে রেখেছিলেন হাবাস। মাত্র ২৩ মিনিটের মধ্যেই ৩-০ এগিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধেই স্কোর ছিল ৪-১। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন এডমুন্ড। এর ফলে '৯৭ সালে ভাইচুং, '২২ সালে কিয়ান নাসিরির পর ৩য় ভারতীয় হিসেবে ডার্বিতে হ্যাটট্রিক করেছেন এই মিজো তরুণ।

East Bengal FC: ডুরান্ড জয়ের পর লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ফোন সৌরভের, কী কথা হল?
হাবাসের সঙ্গে এডমুন্ডImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 24, 2026 | 9:39 AM
Share

কলকাতা : সদ্য ম্যাচ তখন শেষ হয়েছে। ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ডার্বির প্রথম ম্যাচে বাগানের কাছেই ১-০ হার, ফাইনালে উঠে তার বদলা। বাগান কোচের ভুল স্ট্র্যাটেজি, ক্লান্তি – সবকিছু মিলিয়ে যেন শুরু থেকেই পিছিয়ে ছিল সবুজ-মেরুন সেনারা। স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পড়ছে লাল-হলুদ জনতা। তার মধ্যেই মাঠের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। মিডিয়ার সঙ্গে কথা বলার মধ্যেই তাঁকে ফোন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কী কথা হল দুজনের?

সাংবাদিকদের সামনেই সৌরভের ফোন রিসিভ করেন দেবব্রত। ফোনের ওপার থেকে সৌরভ বলে উঠলেন, “তাহলে? সেই তো আমাদের কোচই বাজিমাত করল?” সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান লাল-হলুদ কর্তাও। তিনি বলেন, “থ্যাঙ্ক ইউ সৌরভ, থ্যাঙ্ক ইউ। তোমার কোচ খারাপ হয় কী করে? যদিও, এই হাবাসের উপর আমার অনেকদিন ধরেই নজর ছিল।” উল্লেখ্য, ২০১৪ সালে যখন প্রথম আইএসএল শুরু হয়, তখন এই হাবাসই এটিকে (তৎকালীন অ্যাটলেটিকো ডে কলকাতা)র হয়ে কোচিং করিয়ে প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপারজায়েন্ট হয়ে অবশেষে লাল-হলুদ ডাগআউট। কিন্তু সৌরভই কি হাবাসের নাম বলেছিলেন দেবব্রতকে? সেই রহস্য রহস্যই থাকল।

রবিবাসরীয় যুবভারতীতে শুরু থেকেই মোহনবাগানকে চাপে রেখেছিলেন হাবাস। মাত্র ২৩ মিনিটের মধ্যেই ৩-০ এগিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধেই স্কোর ছিল ৪-১। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন এডমুন্ড। এর ফলে ‘৯৭ সালে ভাইচুং, ‘২২ সালে কিয়ান নাসিরির পর ৩য় ভারতীয় হিসেবে ডার্বিতে হ্যাটট্রিক করেছেন এই মিজো তরুণ। তার মধ্যেই হাবাস স্তুতিতে যেভাবে মেতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা, দেখে আন্দাজ করে নেওয়া যায়, দলের সুসময় ফিরেছে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য