AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশ ছাড়ছেন সানি লিওন! বলিউড ছেড়ে কোথায় যাচ্ছেন অভিনেত্রী?

সিরিজটির নেপথ্যে রয়েছে ‘আর্টেমিস থিয়েট্রিকাল প্রোডাকশনস এলএলসি’, যা অভিজ্ঞ সেনাসদস্যদের দ্বারা পরিচালিত একটি স্বনামধন্য প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে, সিরিজের প্রতিটি সিজনে আধ ঘণ্টার ছ’টি করে এপিসোড থাকবে। এই সিরিজের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্যময় কাস্টিং। লাতিন আমেরিকান, আফ্রিকান আমেরিকান এবং এশীয় বংশোদ্ভূত একঝাঁক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সানি।

দেশ ছাড়ছেন সানি লিওন! বলিউড ছেড়ে কোথায় যাচ্ছেন অভিনেত্রী?
| Updated on: Apr 03, 2026 | 6:57 PM
Share

সানি লিওনের দুঃখ ছিল, ভারতে তাঁকে কেউ অভিনেত্রী হিসেবে দাম দেয়নি। বরং শুধুই তাঁকে যৌনতার কাঠামোয় মেপেছে বলিউড। তবে তিনি যে ভালো অভিনেত্রী তাঁর প্রমাণ রয়েছে অনুরাগ কাশ্যপের কেনেডি ছবিতেই। কিন্তু সে ছবি তো আর তথাকথিত বলিউডের ছবি নয়! তাই এসব ভেবেই এবার দেশ ছাড়ার পরিকল্পনা করে ফেলেছেন সানি। বলিউড নয়, সোজা উড়ে যাচ্ছেন হলিউডে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়োনোর পর এবার আন্তর্জাতিক আঙিনায় বড়সড় পদক্ষেপ নিলেন সানি লিওন। খুব শীঘ্রই একটি মার্কিন অ্যাকশন সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘দ্য জায়ান্ট’ (The Giant) নামের এই হাই-প্রোফাইল সিরিজে সানির থাকা নিয়ে ইতিমধ্যেই বিনোদন মহলে শোরগোল পড়ে গিয়েছে।

এই সিরিজে সানিকে দেখা যাবে ‘রিজার্ভেশন শেরিফ কোয়ানা ডিয়ারলিফ’-এর চরিত্রে। নিজের কেরিয়ারে আগে কখনও এমন লুকে বা চরিত্রে ধরা দেননি তিনি। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী নিজেও। সানি জানান, “এটি আগে আমি যা যা করেছি তার চেয়ে একদম আলাদা। নতুন কোনও চরিত্রে প্রবেশ করা বা সম্পূর্ণ নতুন কোনও পরিসরে কাজ করা আমার কাছে সবসময়ই রোমাঞ্চকর। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি দর্শকরাও এটি উপভোগ করবেন।”

সিরিজটির নেপথ্যে রয়েছে ‘আর্টেমিস থিয়েট্রিকাল প্রোডাকশনস এলএলসি’, যা অভিজ্ঞ সেনাসদস্যদের দ্বারা পরিচালিত একটি স্বনামধন্য প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে, সিরিজের প্রতিটি সিজনে আধ ঘণ্টার ছ’টি করে এপিসোড থাকবে। এই সিরিজের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্যময় কাস্টিং। লাতিন আমেরিকান, আফ্রিকান আমেরিকান এবং এশীয় বংশোদ্ভূত একঝাঁক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সানি।

বলিউড থেকে ডিজিটাল মাধ্যম, এবং এবার সরাসরি হলিউড— সানি লিওন বারবার নিজেকে প্রমাণ করেছেন। গ্ল্যামারাস ইমেজের খোলস ছেড়ে বেরিয়ে একের পর এক পরীক্ষামূলক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের চমকে দিচ্ছেন। ‘দ্য জায়ান্ট’-এর শুটিং শেষ হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক নেটওয়ার্কে এটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সানি অনুরাগীদের মতে, ‘কেনেডি’-র সাফল্যের পর এই আন্তর্জাতিক প্রজেক্টটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার, মার্কিন মুলুকে শেরিফের পোশাকে কতটা দাপট দেখাতে পারেন আমাদের এই দেশি তারকা।

Follow Us