AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump Blames Iran for Attack on Indians: ‘কোনওভাবেই মানা যায় না…’, ভারতীয় নাবিকদের মৃত্যুর দায় ইরানের উপরেই চাপিয়ে দিলেন ট্রাম্প!

Trump Iran Indian sailors: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা হরমুজ প্রণালী থেকে আসা ভারতীয় জাহাজের উপরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। এই হামলা কোনওভাবে মানা যায় না বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

Trump Blames Iran for Attack on Indians: 'কোনওভাবেই মানা যায় না...', ভারতীয় নাবিকদের মৃত্যুর দায় ইরানের উপরেই চাপিয়ে দিলেন ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jun 13, 2026 | 7:08 AM
Share

ওয়াশিংটন: তেলের জাহাজে হামলা, ওমান উপকূলে মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। এই ঘটনায় ক্ষুব্ধ ভারত সরকার। ইতিমধ্যেই তলব করা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতকে। এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের দেশের দোষ স্বীকার করলেন না, উল্টে দোষ চাপালেন ইরানের উপরে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা হরমুজ প্রণালী থেকে আসা ভারতীয় জাহাজের উপরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। এই হামলা কোনওভাবে মানা যায় না বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন, “হরমুজ প্রণালী ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজগুলির ওপর গত রাতে ইরানের চালানো ড্রোন হামলা, যা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেওয়া হয়েছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ওমানের উপকূলে তিনটি তেলবাহী জাহাজে আক্রমণ হয়েছে, যেখানে ভারতীয় ক্রু-রা ছিলেন। পালাউয়ের পতাকা লাগানো একটি জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। 

এই হামলার পরই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। ভারত এই হামলাকে অত্যন্ত উদ্বেগের বলেই উল্লেখ করে। একইসঙ্গে অবিলম্বে যেন এই ধরনের হামলা বন্ধ করা হয়, সেই দাবিও করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট যেমন ভারতীয়দের উপরে হামলার দায় ইরানের উপরে চাপিয়েছেন, একইভাবে ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে শান্তিচুক্তি ‘লিক’ বা ফাঁস করে দেওয়ার অভিযোগও আনেন।

ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তিটি নিয়ে ইরানের দেওয়া বিবরণীর সঙ্গে “বাস্তবতার কোনও মিল নেই।” তিনি দাবি করেন, ইরানিদের ক্ষেত্রে “সৎ উপায়ে বা সততার সঙ্গে চুক্তি করার মতো কোনও বিষয়ই নেই”। নিজের ‘ট্রুথ সোশ্যাল’ (Truth Social) প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “তাদের নিজেদের শুধরে নেওয়া উচিত, এবং তা খুব দ্রুতই!”

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও মার্কিন-ইরান চুক্তি সংক্রান্ত “ভুয়ো তথ্য” উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ইরান কোনও নগদ অর্থ পাচ্ছে না এবং কোনও চুক্তি সই করার জন্য কোনও তহবিলও ছেড়ে দেওয়া হচ্ছে না। এক্স-(X) হ্যান্ডেলে ভ্যান্স লিখেছেন, “এই চুক্তির কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির উদ্বেগগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। ইসলামিক রিপাবলিক অব ইরান যদি তাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করে, তবেই কেবল অর্থনৈতিক সুবিধা তাদের কাছে এবং পুরো অঞ্চলে পৌঁছাবে।”

Follow Us