AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিয়ের পর জীবন বদলে যাক, এমনটা চাইনি’, স্বামীকে নিয়ে প্রথমবার মুখ খুললেন তাপসী পান্নু

এক সাক্ষাৎকারে তাপসী জানান, ম্যাথিয়াস তাঁকে কখনওই সম্পর্কের বোঝা অনুভব করতে দেননি। বিয়ের পর জীবনে আমূল কোনও পরিবর্তন আসুক, তা শুরু থেকেই চাননি অভিনেত্রী। তাপসী বলেন, "আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল সব কিছু যেন আগের মতোই থাকে।

'বিয়ের পর জীবন বদলে যাক, এমনটা চাইনি', স্বামীকে নিয়ে প্রথমবার মুখ খুললেন তাপসী পান্নু
| Updated on: Feb 21, 2026 | 2:32 PM
Share

বিবাহিত জীবন মানেই কি একগাদা দায়িত্ব আর বড় কোনও বদল? বলিউডের তথাকথিত সংজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী ম্যাথিয়াস বো-র সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অকপট ‘পিঙ্ক’ খ্যাত এই অভিনেত্রী। ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ম্যাথিয়াসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণটি ছিল বিস্ময়করভাবে সহজ।

এক সাক্ষাৎকারে তাপসী জানান, ম্যাথিয়াস তাঁকে কখনওই সম্পর্কের বোঝা অনুভব করতে দেননি। বিয়ের পর জীবনে আমূল কোনও পরিবর্তন আসুক, তা শুরু থেকেই চাননি অভিনেত্রী। তাপসী বলেন, “আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনও মানে হয় না।”

২০২৩ সালে চার হাত এক হয় এই জুটির। মজার ছলে তাপসী বলেন, তিনি নাকি আগে থেকেই ‘পরিকল্পনা’ করেছিলেন যে কোনও এক বিদেশিকে প্রেমে ফেলে মেডেলসহ ভারতে নিয়ে আসবেন! তবে রসিকতা সরিয়ে তিনি জানান, তাঁদের সম্পর্কের ভিত্তি ছিল অত্যন্ত বাস্তবসম্মত। একে অপরের সঙ্গ উপভোগ করা এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের সম্ভাবনা বিচার করেই তাঁরা এই বন্ধনে বিনিয়োগ করেছেন। বিশেষ করে ভারত ও ডেনমার্কের এই দূরত্বের সম্পর্ক বজায় রাখা যে সহজ ছিল না, তা মেনে নিয়েছেন তিনি।

একটি আন্তঃদেশীয় সম্পর্ক টিকিয়ে রাখা কতটা চ্যালেঞ্জিং, তা নিয়ে তাপসী জানান, দুজনেই খুব বাস্তববাদী ছিলেন বলেই এটি সম্ভব হয়েছে। যখন তাঁরা নিশ্চিত হন যে এই প্রচেষ্টার একটি সুন্দর ভবিষ্যৎ আছে, তখনই বিয়ের সিদ্ধান্ত নেন। পর্দার সামনেও তাপসী সমান সাবলীল। তাঁর সাম্প্রতিক ছবি ‘অসি’ (Assi)-তে তাঁকে আবার এক শক্তিশালী সামাজিক বার্তাবহ চরিত্রে দেখা যাচ্ছে। গত কয়েক বছরে এই ধরণের বলিষ্ঠ চরিত্র নির্মাণে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। পর্দা হোক বা বাস্তব জীবন তাপসী পান্নু যে ক্লিশে বা প্রথাগত ধারণার চেয়ে স্পষ্টবাদিতাকেই বেশি প্রাধান্য দেন, তাঁর এই মন্তব্যগুলো যেন তারই প্রমাণ।