AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলে আদিদেবকে শিক্ষকের আসনে বসালেন সুদীপা!

Teachers Day: মাতৃত্ব এক অধ্যায়। প্রত্যেক নারীকে সম্পূর্ণ করে এই অধ্যায়। জীবনে সন্তান এলে সে-ই হয়ে ওঠে মায়ের প্রকৃত শিক্ষক। সে-ই মাকে গোড়া তোলে। সন্তানের জন্মের সময় জন্ম হয় এক মায়েরও। এবং সেই মা সময়ের সঙ্গে আরও বেশি পূর্ণতা পায়।

ছেলে আদিদেবকে শিক্ষকের আসনে বসালেন সুদীপা!
অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় ও তাঁর ছেলে আদিদেব চট্টোপাধ্যায়
| Edited By: | Updated on: Sep 05, 2021 | 11:59 AM
Share

আজ ৫ সেপ্টেম্বর। আজ শিক্ষক দিবস। সারা দেশের ছাত্রছাত্রীরা আজ ভীষণ ব্যস্ত। সকাল হতেই তাঁদের শুরু নানা আয়োজন। কেউ শিক্ষকের বাড়ির দরজায় কড়া নাড়ছে। করোনা আবহে সম্মুখে সাক্ষাৎ হচ্ছে না বলে পার্সেলে করে উপহার পাঠাচ্ছেন প্রিয় ম্যাম বা স্যারকে। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন প্রিয় দিদিমণি বা মাস্টারমশাইয়ের জন্য বার্তা। সক্কাল-সক্কাল অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ও একটি নিদারুণ পোস্ট করেছেন। তাঁর একরত্তি পুত্র আদিদেবকে সঙ্গে নিয়ে ছবি দিয়েছেন। পোস্টে স্পষ্ট করেছেন, আদিদেবকেই আপাতত তিনি বসিয়েছেন শিক্ষকের আসনে। সেই সঙ্গে লিখেছেন কারণও।

View this post on Instagram

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

আদিদেবের সঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন সুদীপা। ক্যাপশনে লিখেছেন, “শিক্ষা দ্যান যিনি- তিনিই তো ‘শিক্ষক’? তাই, যাঁদের কাছ থেকে ‘শিক্ষা’ পেয়েছি- তাঁদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমার নতুন এক শিক্ষকের সাথে আলাপ করিয়ে দিই। ইনি- আদিদেভ চ্যাটার্জ্জী। যিনি আমাকে ‘মা’ হওয়া যে মুখের কথা নয়,তা পদে পদে, প্রতিদিন শেখাচ্ছেন। মা হওয়ার শিক্ষা তো একমাত্র সেই-ই আমাকে দিতে পারে। আর কেউ নয়। তাই না? সেদিন তিনি,হঠাৎই শুটিং’এ এসে হাজির। এসেই প্রথম কথা-“মা! বাড়ী চলো।” এমন কঠিন পরীক্ষা আগে কেউ দিতে বলেনি। এ পরীক্ষার চিটিং চলবে না। কি যে করি? … দেখুন কেমন রাগ করেছে?”

সন্তানের আবদার মেটাতে ব্যস্ত সুদীপা। সন্তান ও কাজ এই দুইয়ের মধ্যে ভারমাস্য বজায় রাখা যে কতটা কঠিন কাজ, তা নিজের পোস্টে ব্যক্ত করেছেন অভিনেত্রী। তিনি শুটিং করছিলেন। সন্তান ফ্লোরে এসে তাঁকে বাড়ি যেতে বলেছে। কাজ করবেন, নাকি সন্তানের কথা মতো তাঁর সঙ্গে বাড়ি যাবেন। এই দোটানার নামই বোধহয় ‘মাতৃত্ব’!

আরও পড়ুন: Teacher’s Day: বড় পর্দার শিক্ষক-ছাত্র পরম্পরা, দেখিয়েছিল এই ৮টি ছবি

আরও পড়ুুনসুন্দর দেখতে ছেলে দেখে কী করলেন শ্রীলেখা, মাশুল গুনতে হল বড়

Follow Us
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!