AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে কেন বাদ পড়েছিলেন শাহরুখ?

Kaun Banega Crorepati: সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে কেন বাদ পড়েছিলেন শাহরুখ?
অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 10:05 PM
Share

‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই রিয়ালিটি শোয়ের নাম উঠলেই দর্শকের মনে ভেসে আসে অমিতাভ বচ্চনের নাম। উপস্থাপনার মাধ্যমে এই শোয়ের জনপ্রিয়তা অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি। এর সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও। কেন শাহরুখকে বাতিল করা হয়েছিল, এতদিনে তার আসল কারণ জানালেন প্রযোজকরা।

সদ্য এক সাক্ষাৎকারে এই শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু বলেন, “আমার মনে হয়, নিজের মতো করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ করেছিলেন শাহরুখ। নিজস্ব চার্ম বা মজার ভঙ্গী ছিল। ভাল রেটিংও ছিল। কিন্তু আসল সত্যিটা স্বীকার করাই ভাল। কেবিসি-র এবিসি হলেন অমিতাভ বচ্চন। ওঁকে ছাড়া সম্ভব নয়।”

সিদ্ধার্থ আরও জানান, অন্য যে কোনও কুইজ শোয়ের থেকে কেবিসি সব সময়ই আলাদা। মানুষের জীবনের গল্পকে এই শো-এ গুরুত্ব দেওয়া হয়েছে সব সময়। সেখানে লার্জার দ্যান লাইফ হোস্ট অমিতাভ বচ্চনকেই দরকার। সূত্রের খবর, চলতি বছরে কেবিসির তৃতীয় সিজনের শুটিং হবে। করোনা আতঙ্কের কারণে অনলাইনের মাধ্যমে দর্শকের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন, পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ, কোন অভিনেতাকে নিয়ে পরের ছবি?

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী