Kalna: মদ খাওয়ার টাকা দেবে না মা, বঁটি দিয়েই এলোপাথাড়ি কোপাল ছেলে
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নূরজাহান বিবি। মাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তের হামলার শিকার হন বাবা কিসমত শেখও। তিনিও গুরুতরভাবে আহত হন। চীৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পূর্বস্থলী: মদ খাওয়ার টাকা না পেয়ে মাকে কুপিয়ে খুন! গুরুতর জখম বাবা। বর্ধমানের পূর্বস্থলীর মধুপুরের ঘটনা। পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের মধুপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, মদ খাওয়ার টাকা না দেওয়ায় নিজের মা’কেই কুপিয়ে খুন করল ছেলে।
মৃত মহিলার নাম নূরজাহান বিবি (৬০)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী কিসমত শেখ। জানা গিয়েছে, অভিযুক্ত হাসিবুল শেখ প্রায় প্রতিদিনই মদ্যপানের জন্য বাড়িতে টাকা চাইত। সোমবারও মায়ের কাছে টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকার করায় ঘরের মধ্যেই বঁটি দিয়ে মা’কে এলোপাথাড়ি কোপাতে শুরু করে হাসিবুল।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নূরজাহান বিবি। মাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তের হামলার শিকার হন বাবা কিসমত শেখও। তিনিও গুরুতরভাবে আহত হন। চীৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নুরজাহান বিবিকে মৃত বলে ঘোষণা করেন।
আহত কিসমত শেখের অবস্থার অবনতি হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্ত ছেলে হাসিবুল শেখকে আটক করা হয়েছে।
