AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিঁথিতে সিঁদুর পরালেন মৃত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, বিদীপ্তা ডুকরে বলেন, ‘আর নেই…’

Abhishek-Bidipta: ২০২২ সালের ২৪ মার্চ গোটা বাঙালি সমাজকে চমকে দিয়ে আর না-ফেরার দেশে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর প্রিয়জন এবং কাছের মানুষেরা। সেই প্রমাণ ফের পাওয়া গিয়েছে। তাঁর সহ-অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী একটি ভিডিয়ো শেয়ার করেছেন এবং সেই ভিডিয়ো শেয়ার করে উল্লেখ করেছেন অভিষেকের।

সিঁথিতে সিঁদুর পরালেন মৃত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, বিদীপ্তা ডুকরে বলেন, 'আর নেই...'
কুসুম দোলা...
| Updated on: Jan 08, 2024 | 3:15 PM
Share

২০২২ সালের ২৪ মার্চ গোটা বাঙালি সমাজকে চমকে দিয়ে আর না-ফেরার দেশে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় গোটা টলিউড। অভিষেকের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর প্রিয়জন এবং কাছের মানুষেরা। সেই প্রমাণ ফের পাওয়া গিয়েছে। তাঁর সহ-অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী একটি ভিডিয়ো শেয়ার করেছেন এবং সেই ভিডিয়ো শেয়ার করে উল্লেখ করেছেন অভিষেকের।

তবে কেবল অভিষেক নন, আরও দুই অভিনেতার কথা বলেছেন তিনি। একজন সন্তু মুখোপাধ্যায়, অন্যজন গৌতম দে। এই দুই অভিনেতাও মারা গিয়েছেন। দু’জনেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অভিষেক, সন্তু, গৌতম এবং বিদীপ্তা ‘কুসুম দোলা’ ধারাবাহিকে কাজ করেছিলেন এক সঙ্গে। স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হত সেই ধারাবাহিক। ফের সেটির সম্প্রচার হচ্ছে। ‘কুসুম দোলা’-এ জুটি হিসেবে কাজ করেছিলেন অভিষেক-বিদীপ্তা। ২০ বছর অপেক্ষার পর তাদের অভিনীত চরিত্র দুটি বিয়ে করে। অভিষেকের হাতে বিয়ের সেই সিঁদুর পরানোর দৃশ্য বিদীপ্তা শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, “পুরনো কাজ। ভালো লাগার কাজ। এর মধ্যে তিনজন আর নেই। সন্তুমামু, গৌতম দা আর মিঠুদা… মন খারাপ হয়ে যায়…”

সম্প্রতি পরিবারের সঙ্গে বালি বেড়াতে গিয়েছিলেন বিদীপ্তা। দারুণ আনন্দ করেছেন সুন্দর শহরটিতে। সেই ছবি এবং ভিডিয়োও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?