AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ১৩ ডিসেম্বর পর্যন্ত এই স্টেশনগুলিতে পাবেন না মেট্রো! দেখে নিন কবে কোন দিন বন্ধ থাকবে পরিষেবা

Kolkata Metro Service Disrupted: মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।

Kolkata Metro: ১৩ ডিসেম্বর পর্যন্ত এই স্টেশনগুলিতে পাবেন না মেট্রো! দেখে নিন কবে কোন দিন বন্ধ থাকবে পরিষেবা
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 13, 2026 | 9:23 PM
Share

কলকাতা: মেট্রো রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনে বন্ধ থাকবে পরিষেবা। রবিবার পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ব্লু লাইনের (Blue Line Metro Service) একাংশে বন্ধ থাকবে মেট্রো চলাচল। ফলে ওই দিনগুলিতে মেট্রো যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে।

মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।

শহিদ ক্ষুদিরাম-ময়দান রুট

১৩ ডিসেম্বর, রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে ব্লু লাইনে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে বন্ধ থাকবে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে।

কখন থেকে স্বাভাবিক হবে পরিষেবা?

১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে নির্ধারিত সময়েই শেষ মেট্রো চলবে।

১৩ ডিসেম্বরও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের সম্পূর্ণ রুটে ফের পরিষেবা চালু হবে।

অন্যান্য লাইনে পরিষেবা কেমন থাকবে?

নির্দিষ্ট রবিবারগুলিতে ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না। তাই ওই দিনগুলিতে যাতায়াতের পরিকল্পনা করার আগে মেট্রোর সময়সূচি দেখে নিন।

Follow Us