AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ে সুহানার নাম দিতে চেয়েছিলেন মন্নত; কেন বদল ঘটে শাহরুখের সেই সিদ্ধান্তের?

Shahrukh-Mannat: সেই সময় সাগর পাড়ে বিরাট অট্টালিকা কিনেছিলেন শাহরুখ। কী নাম দেবেন ভেবে পাচ্ছিলেন না। শখের প্রাসাদের তাই নামকরণ করলেন 'মন্নত'। এ কথা সত্যি, মন্নতকে সন্তানের মতোই আগলে রাখেন শাহরুখ। জানেন কি, শাহরুখের এই অট্টালিকার দেখভাল কে করেন? তা করেন শাহরুখের শাশুড়ি মা।

মেয়ে সুহানার নাম দিতে চেয়েছিলেন মন্নত; কেন বদল ঘটে শাহরুখের সেই সিদ্ধান্তের?
শাহরুখ খান।
| Updated on: Feb 03, 2024 | 10:54 AM
Share

সুহানা নামের সঙ্গে জুড়ে এক অদ্ভুত সত্যি। বলিউডের বাদশা শাহরুখ খান চেয়েছিলেন তাঁর মেয়ের নাম রাখতে মন্নত। পাশাপাশি তাঁর সুহানা নামটাও পছন্দ ছিল। সুহানা শাহরুখের প্রথম সন্তান। গৌরী যখন অন্তঃসত্ত্বা, শাহরুখ মনে-মনে ঠিক করে রেখেছিলেন, কন্যা হলে তাঁর নাম তিনি দেবেন সুহানা কিংবা মন্নত। সুহানার জন্ম হয়। তারপর ঠিক হয়, তাঁর নাম হবে সুহানাই। আর মন্নত? এই নামটিও যে বড্ড প্রিয় ছিল কিং খানের।

সেই সময় সাগর পাড়ে বিরাট অট্টালিকা কিনেছিলেন শাহরুখ। কী নাম দেবেন ভেবে পাচ্ছিলেন না। শখের প্রাসাদের তাই নামকরণ করলেন ‘মন্নত’। এ কথা সত্যি, মন্নতকে সন্তানের মতোই আগলে রাখেন শাহরুখ। জানেন কি, শাহরুখের এই অট্টালিকার দেখভাল কে করেন? তা করেন শাহরুখের শাশুড়ি মা।

শাহরুখের স্ত্রী ইন্টিরিয়র ডিজ়াইনার গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মন্নতের দেখভাল করেন আমার মা। দিল্লিতে আমি যখন থাকতাম, তখন সেখানে আমাদের আত্মীয়-স্বজনরা থাকত বাংলোতে। শাহরুখ প্রথমে মুম্বইয়ে থাকত পেন্ট হাউজ়ে। আমার মায়ের তা একেবারেই পছন্দ ছিল না। একটু পয়সা হতেই শাহরুখ মন্নত কিনে ফেলে। মাও দিব্যি খুশি। জামাইয়ের অট্টালিকা নিজে দেখভাল করতেন তিনি। আমরা হাজার একটা কাজে ব্যস্ত থাকি। একদম সময় দিতে পারি না। মা দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে সবটা দেখভাল করেন।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?