AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indranil Sen: মমতার লেখা গান গাইতে শিল্পীদের বাধ‍্য করতেন ইন্দ্রনীল সেন! বিস্ফোরক অভিযোগ তোচন ঘোষের

Tochan Ghosh on Indranil Sen: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনলেন জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষ। টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তোচন ঘোষ জানান, রবীন্দ্রসদনের যাবতীয় অনুষ্ঠান সম্পর্কীত কাজকর্ম চলত ইন্দ্রনীল সেনের আঙুলের ইশারাতেই। শুধু তাই নয়, তোচন ঘোষের অভিযোগ, অন্যান্য শিল্পীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইতেও বাধ্য করা হত। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করেছেন তোচন ঘোষ।

Indranil Sen: মমতার লেখা গান গাইতে শিল্পীদের বাধ‍্য করতেন ইন্দ্রনীল সেন! বিস্ফোরক অভিযোগ তোচন ঘোষের
| Edited By: | Updated on: May 29, 2026 | 3:34 PM
Share

শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের পর এবার ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনলেন জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষ। টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তোচন ঘোষ জানান, রবীন্দ্রসদনের যাবতীয় অনুষ্ঠান সম্পর্কীত কাজকর্ম চলত ইন্দ্রনীল সেনের আঙুলের ইশারাতেই। শুধু তাই নয়, তোচন ঘোষের অভিযোগ, অন্যান্য শিল্পীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইতেও বাধ্য করা হত। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করেছেন তোচন ঘোষ।

ইন্দ্রনীলের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছেন তোচন ঘোষের?

টিভি নাইন বাংলাকে তোচন ঘোষ জানান, রবীন্দ্রসদনে একটা অনুষ্ঠান করার জন্য আমি আমার কোম্পানি ভয়েজ অফ ভিশনের হয়ে একটা চিঠি দিয়েছিলাম। রবীন্দ্রসদন তখন কন্ট্রোল করত ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল তো তৎকালীন সরকারে ডানহাত ছিল। প্রতিদিন বেলা তিনটে, চারটের পর নিজের লোকজনের সঙ্গে রবীন্দ্রসদনের বাইরে চেয়ার নিয়ে বসে থাকত। কে হল পাবে, কে হল পাবে না। পুরো বিষয়টাই নিয়ন্ত্রণ করত ইন্দ্রনীল।

রবীন্দ্রসদনের একটি সরকারি অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে তোচন বলেন, ”রবীন্দ্রসদনের ভিতরের সেই অনুষ্ঠানে, ওর কাছের মানুষ ছাড়া কেউই গান গাওয়ার সুযোগ পেত না। অনেক ভালো শিল্পী সুযোগ পায়নি। এত বছর ধরে এই অন্য়ায়টাই চলছিল।”

এরপরই ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ফেলেন তোচন ঘোষ। তিনি বলেন, ”তিনদিন আগে আমি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম, বলেছিলাম, তুমি এত ভালো গান গাও, এত বড় শিল্পী। তুমি কীভাবে, ইন্দ্রনীলের সুরে ও মমতার লেখা গানে কণ্ঠ দিয়েছো! উনি আমায় বলেছিলেন, অনেক প্রেসারে এই গান গেয়েছিলাম। জোর করে গান গাইয়েছে ইন্দ্রনীল সেন। তবে শুধু শ্রীরাধা নয়, আরও অনেক শিল্পীর অনেক অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ইন্দ্রনীলের অত্যাচারের বিরুদ্ধে। এবার একে একে সব সামনে আসবে। অনেকের মধ্যেই ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে।

সত্যিই কী ইন্দ্রনীলের চাপে মমতার লেখা গান করতে বাধ্য হয়েছিলেন শ্রীরাধা? এই প্রশ্নের উত্তরে টিভি নাইন বাংলাকে শ্রীরাধা জানান, ”তোচনদা এটা কেন করছেন বুঝতে পারছি না, ওঁর স্বার্থটা কী সেটাও বুঝতে পারছি না।”

তোচন ঘোষ অভিযোগ করেন, শহরে অনুষ্ঠান পাওয়ার বিষয়ে স্বজনপোষণ চালাতেন ইন্দ্রনীল সেন। এই নিয়ে শ্রীরাধাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ”আমার একটাই পরিচয় আমি সঙ্গীতশিল্পী। ৪০ বছর ধরে গান করছি। এক বছর, দু’ বছর নয়। নতুন যাঁরা এসেছেন, তাঁরা অনেকেই ভালো গান করেন। তবে তাঁদের সঙ্গে আমাকে গুলিয়ে ফেললে চলবে না। প্রচুর অনুষ্ঠান করেছি। আমি আগের সরকারের সময়ে গান করেছি, তার আগের সরকারের সময়ে গান করেছি। দল দেখে, রং দেখে গান করি না। যাঁরাই আমাকে গান গাইতে ডাকেন, আমার যোগ‍্যতা আছেন বলেই ডাকেন, সেটা আমি সাধনা দিয়ে অর্জন করেছি। সেটা গর্ব করেই বলতে পারি। যাঁরা যা প্রশ্ন তুলছেন, তাঁদের দায়িত্বে তুলছেন। আমার আর কিছু বলার নেই।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত