AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreemoyee-Kanchan: ‘ঠিক ১২ বছর আগেই…’, রাখীর দিনে কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী

Tollywood: বিতর্ক, বিচ্ছেদ, প্রেম, বন্ধুত্ব---তাঁদের সম্পর্ক শুরু হওয়ার পর এমন অনেক শব্দ শোনা গিয়েছিল। তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তৃণমূল বিধায়ক তথা অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে বিপুল সমালোচনা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকেও তাঁদের নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সোমবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঞ্চন-শ্রীময়ী। রাখী উত্‍সবের দিন কাঞ্চনকে নিয়ে কী বললেন অভিনেত্রী।

Sreemoyee-Kanchan: 'ঠিক ১২ বছর আগেই...', রাখীর দিনে কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 6:28 PM
Share

বিতর্ক, বিচ্ছেদ, প্রেম, বন্ধুত্ব—তাঁদের সম্পর্ক শুরু হওয়ার পর এমন অনেক শব্দ শোনা গিয়েছিল। তাঁরা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তৃণমূল বিধায়ক তথা অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে বিপুল সমালোচনা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকেও তাঁদের নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সোমবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঞ্চন-শ্রীময়ী। রাখী উত্‍সবের দিন কাঞ্চনের সঙ্গে ১২ বছরের বন্ধুত্ব উদযাপন করলেন শ্রীময়ী। ১২ বছর পুরনো সেই ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। ২০১২ সালে ‘বাবুসোনা’ সিরিয়ালটি করার সময় বর্তমান স্বামীর সঙ্গে আলাপ শ্রীময়ীর। তার পর জল অনেক গড়ায় অনেক দূর। প্রেম তাঁদের জীবনে এসেছে অনেক পরে। তবে বন্ধুত্বটা ছিল প্রথম দিন থেকে। সে কথাই আরও এক বার মনে করলেন অভিনেত্রী।

১১ বছর পুরনো একটি ছবিও ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। বয়সটা যে দুজনেরই অনেকটা কম সেটা বোঝা যায় ছবিটা দেখলেই। TV9 বাংলাকে শ্রীময়ী জানিয়েছেন, ২০১৩ সালে কোনও একটি বন্ধুদের আড্ডার মাঝে তোলা তাঁদের এই ছবি। যা দেখে দর্শক অনেক নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে কোনও কথাকেই গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তিনি বলেন, “বিয়ের পরেও কাঞ্চনের সঙ্গে আমার বন্ধুত্বটা রয়েই গিয়েছে।

বন্ধুত্বের ১২ বছরের পূর্তিতে সে কথাই বার বার মনে পড়ছে।” এ দিন পোস্টে শ্রীময়ী লেখেন,”জ আমাদের বন্ধুত্বের ১২ বছর। হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না। কিন্তু এই বারোটা বছরের যাত্রা পথ মোটেই সহজ ছিল না। আমাদের প্রচুর ঘাত -প্রতিঘাত, প্রচুর উত্থান-পতনের মধ্যে দিয়ে লড়াই করে যেতে হয়েছে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি।বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়েছি শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে।” তাঁদের এতগুলো বছরের বন্ধুত্বের সাক্ষী থেকেছেন কাঞ্চন-শ্রীময়ীর ঘনিষ্ঠ বন্ধুরা। কাছের মানুষদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি শ্রীময়ী।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?