AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prosenjit Chatterjee: জিতের প্রযোজনায় প্রথমবার প্রসেনজিৎ, শুটিংয়ের প্রথমদিনে প্রকাশ্যে তাঁর লুক; চেনাই যায় না

জিতের প্রযোজনায় কাজ ও নিজের এই লুক নিয়ে TV9 বাংলাকে কী বললেন প্রসেনজিৎ?

Prosenjit Chatterjee: জিতের প্রযোজনায় প্রথমবার প্রসেনজিৎ, শুটিংয়ের প্রথমদিনে প্রকাশ্যে তাঁর লুক; চেনাই যায় না
'আয় খুকু আয়' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়ের লুক
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 1:31 PM
Share

অভিনেতা জিতের প্রযোজনায় এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবিতে প্রসেনজিতের ডবল রোল। এক বাবা ও তার মেয়ের গল্প। মেয়ের চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। আজ (১৫.১১.২১) থেকে শুটিং শুরু হয়েছে। ছবিতে প্রসেনজিৎকে দেখা যাবে এক হকারের চরিত্রে। সেই লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। ছবির ঘোষণা হয়েছে কয়েকদিন আগেই। ঠিক হয়েছিল শুটিংয়ের প্রথম দিনেই প্রকাশ্যে আসবে ছবির লুক। আরও একটা বিষয় মিলে গিয়েছে এখানে। আজ আবার সোমনাথের জন্মদিনও। বিশেষদিনে তাঁর তৈরি প্রসেনজিতের চরিত্রের লুক প্রকাশ আরও বেশি ‘স্পেশ্যাল’ করে দিয়েছে দিনটা। প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে প্রসেনজিতের লুক নিয়ে। কিছুদিন আগে অভিনেতা জিতু কামালকেও সত্যজিৎ রায়ের লুক দিয়েছেন সোমনাথ। জিতের প্রযোজনায় কাজ ও নিজের এই লুক নিয়ে TV9 বাংলাকে কী বললেন প্রসেনজিৎ?

অভিনেতা ও প্রযোজক জিতের সঙ্গে প্রথমবার কাজ করছেন প্রসেনজিৎ। জিৎকে ভাই সম্বোধন করে প্রসেনজিৎ বলেছেন, “আমার আরও ভাল লাগছে, যে আমার ছোট ভাই জিতের কোম্পানি ও প্রযোজনা সংস্থার একটি ছবি ‘আয় খুকু আয়’তে আমি কাজ করছি। জিত আমাকে বলেছিল, আমি যদি ছবিটা করি, তবে ও সেটা প্রোডিউস করবে। আজ সকালে ওর ভাই এসেছিল। আজ প্রথমদিনের শুটিং। খুব এনজয় করছি।”

প্রসেনজিৎ বলেছেন, “এই লুকটা তৈরি করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। আজ আমার লুকস নিয়ে কথা বলতে একটা কারণেই ভাল লাগছে, তার কারণ আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। ‘গুমনামী’তে ওর সঙ্গে কাজ করেছি। তারপর ‘শেষ পাতা’তেও ওর সঙ্গে কাজ করলাম। এই ছবিটাতেও ওর সঙ্গে কাজ করেছি। ‘আয় খুকু আয়’তে আমার ডবল রোল। বাবা ও মেয়ের গল্প। মানুষটি ট্রেনে হকারি করে। অদ্ভুত একটা চরিত্র। ছবিতে আমার বিভিন্ন লুক আছে। বিভিন্ন রকম গেটআপ আছে। আমরা প্রথমদিন শুটিং করছি। আমার কন্যার চরিত্রে অভিনয় করছে দিতিপ্রিয়া রায়। ওকে আদর করে আমি বার্বি বলে ডাকি। আমাদের পরিচালক শৌভিক কুণ্ডু এটা দারুণ সুন্দর চিত্রনাট্য।”

আরও পড়ুন: Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের