AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saswata Chattopadhyay: ‘বাবা তুমি কার, আমার না সবার?’ অভিনেতা বাবা শুভেন্দুকে কেন বলেছিলেন শাশ্বত?

Saswata Chattopadhyay As Poet: শাশ্বত যখন কবি। অভিনয়ের পাশাপাশি লুকিয়ে ছিল তাঁর কবি সত্তাও।

Saswata Chattopadhyay: 'বাবা তুমি কার, আমার না সবার?' অভিনেতা বাবা শুভেন্দুকে কেন বলেছিলেন শাশ্বত?
শাশ্বত চট্টোপাধ্যায় ও শুভেন্দু চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 2:56 PM
Share

বাবা চলে গিয়েছিলেন ১৫ বছর আগে। সেই ২০০৭ সালে। কথা হচ্ছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সম্পর্কে। তাঁর বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ও ছিলেন বড় মাপের অভিনেতা। সেই সঙ্গে একজন চিকিৎসকও। বাবার মৃত্যুর পর তাঁকে নিয়ে কবিতা লিখেছিলেন শাশ্বত। কী ছিল সেই কবিতায়?

বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের কবিতা।

শাশ্বত লিখেছিলেন,

“বাপি তুমি কার, আমার না সবার?
বাপি বলল দূর বোকা, আমি শিল্পী,
শিল্পী কি কারো একার?
যে ভালবাসবে আমি তার…

পাশ করেও ছেড়েছি ডাক্তারী,
করেছি মানুষের মনে সার্জারী,
কখনও হাসিয়ে কখনও কাঁদিয়ে
(আজ) করেছি নক্ষত্রলোক পার
শিল্পী কি কারো একার?
যার মন আছে আমি তার…

সব বুঝেছি বাপি, তবু প্রশ্ন জাগে…
বাপি তুমি কার, আমার না সবার?”

কবিতাটি শাশ্বত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দুর মৃত্যুর ১৫ বছর কেটে গিয়েছে। বাবাকে প্রতিনিয়ত মিস করেন শাশ্বত। তাঁকে মিস করে বাংলার অসংখ্য দর্শকও। স্বর্ণালী যুগের স্বর্ণালী অভিনেতা। তাঁকে কি ভোলা যায়। কবিতাটি ফের শেয়ার করে শাশ্বত লিখেছেন, “প্রায় ১৫ বছর হতে চলল বাপি চলে গেছেন। সেই সময়, ২০০৭ সাল নাগাদ বাপির জন্য আমি কয়েকটি লাইন লিখি। সেই লেখা কোথায় যেন, বই-এর পাতার মধ্যে হারিয়ে যায়। হঠাৎ করে সেদিন সেই লেখাটা খুঁজে পেলাম। ভাবলাম, আপনাদের সাথে আমার এই স্মৃতিটা ভাগ করে নিই।”

ভালই করেছেন শাশ্বত। না হলে কি তাঁর গুণগ্রাহীরাও জানতে পারতেন অভিনেতার ভিতরে লুকিয়ে ছিলেন এক কবিও।

আরও পড়ুন: Disha-Rahul-Pregnancy Rumours: কাছে ডেকে মহিলা ফ্যানকে আইসক্রিম খাইয়ে দিলেন রাহুল, পাশেই বসে ছিলেন স্ত্রী দিশা, তারপর…

আরও পড়ুন: Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?

আরও পড়ুন:Siddhant Chaturvedi: সিদ্ধান্ত কি ‘বিশ্বাসঘাতক’, তা হলে সমুদ্র সৈকতে এটা কী করলেন লুঙ্গি পরে?

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে