AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রেডিও’র সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গল্প বুনছেন শিলাদিত্য

Bengali feature film: সম্পর্কের গল্প বলতে ভালবাসেন শিলাদিত্য। সেটা তাঁর প্রথম কাজেই দেখেছেন দর্শক। এ বার সম্পর্ক নিয়েই চিত্রনাট্য বুনেছেন। কিন্তু এ বার একটি মেয়ের সঙ্গে একটি রেডিওর সম্পর্ক। মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা এবং একটি রেডিও।

‘রেডিও’র সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গল্প বুনছেন শিলাদিত্য
শিলাদিত্য এবং প্রিয়াঙ্কা।
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 2:57 PM
Share

‘সোয়েটার’ দিয়ে টলিউডে পরিচালনার যাত্রা শুরু করেছিলেন শিলাদিত্য মৌলিক। বিভিন্ন স্তরের দর্শকের ভাল লেগেছিল সে ছবি। পরের কয়েকটি ছবিও তৈরি। কিন্তু প্যানডেমিকের কারণে এখনও মুক্তির কথা ভাবেননি তিনি। তবে এর মধ্যেই পরের ছবির পরিকল্পনা করে ফেললেন শিলাদিত্য। এ বার প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে কাজ করবেন। ছবির নাম ‘রেডিও’।

সম্পর্কের গল্প বলতে ভালবাসেন শিলাদিত্য। সেটা তাঁর প্রথম কাজেই দেখেছেন দর্শক। এ বার সম্পর্ক নিয়েই চিত্রনাট্য বুনেছেন। কিন্তু এ বার একটি মেয়ের সঙ্গে একটি রেডিওর সম্পর্ক। মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা এবং একটি রেডিও

এ বিষয়ে শিলাদিত্য বললেন, “অনেকদিন ধরেই এই গল্পটা বলতে চাইছিলাম। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প বলতে তো ভালই লাগে। কিন্তু এ বার একটু অন্যরকম। একটি মেয়ের সঙ্গে রেডিওর সম্পর্ক। ক্রিয়েটিভ দিক থেকে এটা খুব চ্যালেঞ্জিং। অনেক গান থাকবে, সঙ্গে নস্ট্যালজিয়া।”

পরিচালক আরও জানান, ছোটবেলায় তিনি ভাবতেন, রেডিও ভিতর ছোট ছোট মানুষ থাকেন। যাঁরা কথা বলেন। যাঁদের কথা শোনা যায় রেডিওতে অথচ দেখা যায় না, সেই রহস্য তাঁকে ভাবাত। ফেসবুক বা ইন্টারনেট আসার আগে একজন রেডিও প্রেজেন্টারকে কেমন দেখতে, তা সাধারণ দর্শক, শ্রোতা অধিকাংশই জানতেন না। এই সব কিছুই ধরা থাকবে তাঁর নতুন ছবিতে।

প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রথমবার কাজ করবেন শিলাদিত্য। সে বিষয়ে তাঁর মত, “প্রিয়াঙ্কার মধ্যে সৌন্দর্য এবং গুণের পারফেক্ট ব্যালান্স রয়েছে। ওর কাজ সব সময়ই ভাল লেগেছে। আমার ধারণা নতুন অবতারে দর্শকের ওর কাজ ভাল লাগবে।” অন্যদিকে প্রিয়াঙ্কাও বিভিন্ন রকম চরিত্রে নিজেকে এক্সপ্লোর করছেন। ফলে রেডিওর সঙ্গে তাঁর সম্পর্কের বুনন নিঃসন্দেহে কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে বলে মনে করেন অনুরাগীরা।

আরও পড়ুন, বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে মহিলা চরিত্রের কস্টিউম পরে ঘোরেন সুনীল গ্রোভার!

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..