AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: বাবাকে ছাড়া এক মাস, জীবন যেন হঠাৎই থমকে গিয়েছে শ্রীলেখা মিত্রর

শ্রীলেখাই জানিয়েছেন আজ এক মাস পূর্ণ হল বাবার মৃত্যুর। সময় থেকে থাকে না। এই এক মাসে জীবনটা যেন হঠাৎ করেই পাল্টে গিয়েছে তাঁর। স্পষ্টবাদী শ্রীলেখা আজ বড় বেশি বিমর্ষ।

Sreelekha Mitra: বাবাকে ছাড়া এক মাস, জীবন যেন হঠাৎই থমকে গিয়েছে শ্রীলেখা মিত্রর
জীবন যেন হঠাৎই থমকে গিয়েছে শ্রীলেখা মিত্রর
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 3:13 AM
Share

হঠার করেই বাবার মৃত্যুটা মেনে নিতে পারেননি শ্রীলেখা মিত্র। ভেবেছিলেন বিদেশ থেকে ফিরে বাবার সঙ্গে দেখা করতে যাবেন। কিন্তু সময় দেননি বাবা। শ্রীলেখার কথায়, “রাজার মতো চলে গেল বাবা, একটু সময় পর্যন্ত দিল না…’। বাবার মৃত্যুর এক মাস পার হল অবশেষে। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কিছু মুহূর্তের ছবি। যে ছবিতে বাবা, তিনি, তাঁর পরিবার…।

শ্রীলেখাই জানিয়েছেন আজ এক মাস পূর্ণ হল বাবার মৃত্যুর। সময় থেকে থাকে না। এই এক মাসে জীবনটা যেন হঠাৎ করেই পাল্টে গিয়েছে তাঁর। স্পষ্টবাদী শ্রীলেখা আজ বড় বেশি বিমর্ষ। উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। কাজেও ফিরছেন। মেয়ে ছোট… রয়েছে সংসার, কিন্তু হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তাঁর, তা যে পূরণ হবার সে কথা বারেবারেই বলছেন অভিনেত্রী। বাবাকে কেন্দ্র করেই ছিল তাঁর গোটা জগৎ। বাবা ছিলেন তাঁর যুক্তিবাদী-প্রতিবাদী মনের উৎস। পুজোও এবার কেটেছে তাঁর সাদামাটা। নতুন পোশাক কেনেননি। ঠাকুর দেখার আনন্দ হয়েছিল ফিকে।

দিন কয়েক আগেই ফেসবুকে বাবার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে তিনি লিখেছেিলেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ… বাবা, যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই, আমার ভাল কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মরে গেল… এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কী সেটা আমরা দুজনেই শুধু জানি। বাবাগো তোমার সাথে কথা হয়েছিল তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো, সেটা এমনি এমনি না, আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, না হলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না, এইভাবে কষ্টে থাকবো তুমি দেখবে, আমায় প্রুফ দাও…।’

গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’। মাকে কয়েক বছর আগেই হারিয়েছিলেন শ্রীলেখা। বাবাও চলে গিয়েছেন হুট করেই। জীবন জুড়ে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…