AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিউর জন্য বহুতল খেকে ঝাঁপ? এ কী করে বসলেন উরফি…

Urfi Javed: এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা, ইনি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। আজব-আজব পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছেন তিনি।

ভিউর জন্য বহুতল খেকে ঝাঁপ? এ কী করে বসলেন উরফি...
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 5:23 PM
Share

উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমত সকলের চোখ ওঠে কপালে। এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা, ইনি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। আজব-আজব পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছেন তিনি।

উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন চমক থাকে। তাই বলে সরাসরি বহুতল থেকে ঝাঁপ? এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় উরফি এবার এমনই এক ভিডিয়ো পোস্ট করলেন। যা দেখে রীতিমত চমকে উঠতে হয়। এবার এমনই এক ভিডিয়ো শেয়ার করলেন উরফি। যদিও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারণ সবটাই এডিট করেই বানিয়েছেন তিনি।  যার জন্য তাঁর গোটা টিম খেটে চলেছে রাতদিন।

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

সম্প্রতি একাধিক শো-তেও উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বলতে কখনই পিছপা হন না তিনি। বরাবরই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে উঠে আসতে দেখা যায় চর্চায়। নিজের ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না। একবার উরফি নিজেই জানিয়েছিলেন, ট্রোল নিয়ে মাথা ঘামাতে চান না তিনি, কারণ একটাই, এখন থেকেই তাঁর মূলত আয় হয়।

Follow Us