AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vishal Dadlani: কেন ২৩ বছর বয়স থেকে বিশাল দদলানি ন্যাড়া জানেন?

Neha Dhupia Double Date Show: নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির জনপ্রিয় ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ এসে নিজের জীবনের এমন কিছু অতীত অধ্যায় ও অজানা গল্প শেয়ার করেছেন, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। কেন তিনি ২৩ বছর বয়সে হঠাৎ মাথা মুণ্ডন করেছিলেন কিংবা পরিবারে মদ্যপানের পরিবেশ থাকা সত্ত্বেও কেন তিনি সারাজীবন তা থেকে দূরে রইলেন—সে সব নিয়েই খোলামেলা আড্ডা দিয়েছেন সুরকার।

Vishal Dadlani: কেন ২৩ বছর বয়স থেকে বিশাল দদলানি ন্যাড়া জানেন?
| Updated on: Nov 16, 2026 | 5:24 PM
Share

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান সংগীত পরিচালক বিশাল দাদলানি গত বেশ কিছু বছর ধরে নিজের নাস্তিক পরিচয় নিয়ে যথেষ্ট খোলামেলা। কিন্তু একসময় যে তিনি ভীষণ রকম ধর্মপ্রাণ এক মানুষ ছিলেন, সে কথা হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির জনপ্রিয় ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ এসে নিজের জীবনের এমন কিছু অতীত অধ্যায় ও অজানা গল্প শেয়ার করেছেন, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। কেন তিনি ২৩ বছর বয়সে হঠাৎ মাথা মুণ্ডন করেছিলেন কিংবা পরিবারে মদ্যপানের পরিবেশ থাকা সত্ত্বেও কেন তিনি সারাজীবন তা থেকে দূরে রইলেন—সে সব নিয়েই খোলামেলা আড্ডা দিয়েছেন সুরকার।

শো চলাকালীন অঙ্গদ বেদি যখন বিশালকে তাঁর অতীতে লম্বা চুল রাখার দিনগুলির কথা এবং হঠাৎ ন্যাড়া হওয়ার পেছনের আসল রহস্য জিজ্ঞাসা করেন, তখন স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরে যান ৫৩ বছর বয়সি এই সুরকার। বিশাল জানান, বহু বছর আগে তাঁর চুল বেশ লম্বাই ছিল। কিন্তু জীবনের এক মোড়ে এসে, মাত্র ২৩ বছর বয়সে তিনি আচমকাই সব চুল কামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।

সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে বিশাল বলেন, “সে সময় আমি ভীষণ ধর্মীয় এক মানুষ ছিলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই আমার মনে তীব্র তাগিদ এল যে তিরুপতিতে গিয়ে মাথা মুণ্ডন করাতে হবে। সেখানে গিয়ে চুল কামানোর পর আমি তখনই শপথ নিয়েছিলাম যে আর কখনও চুল বড় করব না।” শুধু মুখে বলেই ক্ষান্ত হননি, ওই শোয়ে নিজের সেই সুদীর্ঘ চুলের একটি পুরনো ছবিও নেহা ও অঙ্গদকে দেখান তিনি।

মাথা মুণ্ডন করার পর আর চুল না বাড়ানোর এমন আকস্মিক সিদ্ধান্তের পেছনের সঠিক যুক্তি বা কারণ কী ছিল? নেহার এমন প্রশ্নের জবাবে বিশাল সকালেই স্পষ্ট জানিয়ে দেন যে, এর পেছনে কোনও যৌক্তিক কারণ তিনিও খুঁজে পাননি। তিনি বলেন, “আমি নিজেও জানি না কেন এসব করি। ঠিক যে কারণে আমি মদ ছুঁই না, এটা অনেকটা সেইরকম ব্যাপার।”

নিজের পারিবারিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে বিশাল জানান, তাঁদের সিন্ধি পরিবারে ক্যাজুয়াল মদ্যপান বা সোশাল ড্রিঙ্কিং অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় ছিল। পরিবারে অ্যালকোহল যে খারাপ—এমন কোনও নেতিবাচক ধারণাও কারও মধ্যে ছিল না। তা সত্ত্বেও ছোটবেলায় তাঁর মনে হয়েছিল যে তাঁর কখনই মদ ছোঁয়া উচিত নয়। ব্যস, সেই যে ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ পর্যন্ত তা বজায় রেখেছেন।

অতীতের সেই ধর্মপ্রাণ জীবন থেকে বেরিয়ে এসে পরবর্তীকালে বহুবার নিজের নাস্তিক বিশ্বাসের কথা প্রকাশ্যে এনেছেন বিশাল দাদলানি। ২০১৮ সালে সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি একটি হিন্দু পরিবারে জন্মেছি, কিন্তু আমি নাস্তিক। আমার নিজের কোনও জাতও জানা নেই। মন্দির বা মসজিদের সঙ্গে আমার কোনও রাখঢাক নেই। বরং স্কুল, হাসপাতাল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, কৃষকদের কল্যাণ, বিদ্যুৎ, জল—এগুলোই আমাদের বেশি দরকার!” এমনকি সেই একই বছর দুর্গোৎসবের সময় শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, “আমি নাস্তিক হতে পারি, কিন্তু নারীর শক্তির সীমাহীন ক্ষমতায় আমার অগাধ বিশ্বাস রয়েছে।” ছোটবেলার ধর্মীয় ভাবাবেগ পেরিয়ে আজ জীবনের এক পরিণত ও যুক্তিবাদী দর্শনেই বিশ্বাসী বলিউডের এই জনপ্রিয় সুরকার।

Follow Us