AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivek Oberoi on Sonam Wangchuk protest: ‘আমি অভিনেতা, নেতা নই, রাজনীতির বিষয়ে মাথায় ঘামাই না!’ সোনমের অনশন নিয়ে মুখ খুললেন বিবেক

Vivek dodges question on Sonam: এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তরে ২০ দিনে পা দিয়েছে সমাজকর্মী ও পরিবেশবিজ্ঞানী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) আমরণ অনশন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে (Vivek Oberoi) । আর তাতেই তিনি বেশ চতুরতার সঙ্গে বল ঠেলে দিলেন রাজনীতিকদের কোর্টে। সাফ জানিয়ে দিলেন, তিনি অভিনেতা, কোনও রাজনৈতিক নেতা নন।

Vivek Oberoi on Sonam Wangchuk protest: 'আমি অভিনেতা, নেতা নই, রাজনীতির বিষয়ে মাথায় ঘামাই না!' সোনমের অনশন নিয়ে মুখ খুললেন বিবেক
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Jul 17, 2026 | 12:44 PM
Share

এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তরে ২০ দিনে পা দিয়েছে সমাজকর্মী ও পরিবেশবিজ্ঞানী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) আমরণ অনশন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে (Vivek Oberoi) । আর তাতেই তিনি বেশ চতুরতার সঙ্গে বল ঠেলে দিলেন রাজনীতিকদের কোর্টে। সাফ জানিয়ে দিলেন, তিনি অভিনেতা, কোনও রাজনৈতিক নেতা নন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিনেতাকে। সোনম ওয়াংচুকের আন্দোলন নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে বিবেক সরাসরি কোনও পক্ষ নিতে অস্বীকার করেন। তিনি বলেন, “আমি অভিনেতা, নেতা নই। তাই রাজনৈতিক বিষয়ে আমি মাথা ঘামাই না। আমরা শুধু দেখি আর শিখি। জীবনে এখনও অনেক কিছু দেখা এবং শেখার বাকি রয়েছে।”

তবে অনশন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, গণতন্ত্রের প্রসঙ্গ টেনে নিজের বক্তব্যকে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছেন বিবেক। তাঁর মতে, একটি সুস্থ ও স্বাভাবিক গণতান্ত্রিক দেশে ভিন্ন মতাদর্শ থাকা অত্যন্ত জরুরি। তিনি যোগ করেন, “আমি লক্ষ্য করেছি যে এটি সম্পূর্ণ একটি নতুন বিষয়। তবে আমার মনে হয়, একটি সুস্থ গণতন্ত্রে প্রতিটি মানুষের নিজস্ব মতামত রাখার জায়গা থাকা উচিত। মানুষ যদি তাঁদের ক্ষোভ বা মতামত প্রকাশ করতে পারেন, তবে তা সুস্থ গণতন্ত্রেরই লক্ষণ।”

বিবেক ওবেরয় আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনও কথা না বলে অত্যন্ত নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। একদিকে যখন নিট (NEET) পরীক্ষার অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক, তখন বলিউডের এই তারকার এমন মন্তব্য চর্চায় উঠে এসেছে।

এদিকে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন কমেছে ৪০০ গ্রাম এবং অনশন শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৮.৯ কেজি ওজন হারিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ওজন দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজিতে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেছে। গোটা দেশ যখন ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তখন বিবেকের এই মন্তব্য ডিজিটাল মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!