AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আছে কিছু স্মার্ট পরিচালক, তাঁদের ছবি চলে-টলে না’, বিস্ফোরক দীপঙ্কর

বাংলা ছবির মান পড়ছে, এ কথা মাঝে-মাঝে আলোচনা হয় টলিপাড়ার অন্দরে। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-কে। তিনি স্পষ্ট বলেন, ''বাংলা ছবির মান আগের থেকে নিশ্চয়ই খারাপ হচ্ছে, আগের মতো সুষ্ঠু কাহিনী বিন্যাস নেই, কিছু নেই, পরিচালকদের সেই দরদ নেই। এখন আছে কিছু স্মার্ট পরিচালক, তাঁদের ছবি চলে-টলে না''।

'আছে কিছু স্মার্ট পরিচালক, তাঁদের ছবি চলে-টলে না', বিস্ফোরক দীপঙ্কর
| Updated on: Jul 15, 2026 | 4:31 PM
Share

বাংলা ছবির মান পড়ছে, এ কথা মাঝে-মাঝে আলোচনা হয় টলিপাড়ার অন্দরে। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-কে। তিনি স্পষ্ট বলেন, ”বাংলা ছবির মান আগের থেকে নিশ্চয়ই খারাপ হচ্ছে, আগের মতো সুষ্ঠু কাহিনী বিন্যাস নেই, কিছু নেই, পরিচালকদের সেই দরদ নেই। এখন আছে কিছু স্মার্ট পরিচালক, তাঁদের ছবি চলে-টলে না”।

যদিও একটা বিরতির পর বাংলা ছবিতে ফিরেছেন দীপঙ্কর। তাঁকে নিয়মিত বাংলা ধারাবাহিকে দেখা যেত। ইদানীং বয়সের কারণে শরীরে সেই জোর নেই। সম্প্রতি আর্টিস্টস ফোরামের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এসেছিলেন দীপঙ্কর। সেখানে তিনি বলেন, কীভাবে পরিচালক সত্যজিত্‍ রায়ের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন।

দীপঙ্কর বলেন, ”তখন চাকরি করতাম। একদিন নম্বর জোগাড় করে ফোন করলাম। উনি ফোন ধরেই বলে দিলেন, ‘না, না, রোল-টোল কিছু নেই। তাও আমি বললাম, যদি একটু দেখা করার সুযোগ পাওয়া যায়। কী জানি, কেন মায়া হলো, উনি সময় দিলেন। পরদিন আমি স্যুট-টাই পরে বাড়িতে যাই। উনি নিজেই দরজা খুলতেন। প্রথমে জিজ্ঞাসা করেন, ‘কেন এসেছেন’? তখন বলি যে, ‘আপনিই সময় দিয়েছেন’। প্রশ্ন করেন, চা খাব কিনা। আমি হ্যাঁ বলি এই ভেবে যে একটু বেশি কথা বলার সময় পাওয়া যাবে। দেখি উনি আমার সঙ্গে কথা বলতে-বলতে স্কেচ করছেন। তারপর বলেন, ‘সীমাবদ্ধ’-তে একটা ছোট চরিত্র আছে, আমি সিলেক্টেড। উনি বলেছিলেন চরিত্রটা ছোট, কিন্তু আমি বলি, ওঁর ছবিতে কাজ পাওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।”

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন