AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিরণ টিকিট পাবেন কিনা, জল্পনা ছিল! ভোট মিটতেই হিরণ বললেন…

শ্যামপুর থেকে এবার গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণকে গেরুয়া শিবিরের তরফে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে অনেক জল্পনা ছিল। তার মধ্যে অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক শুরু হয়। শেষ অবধি শ্যামপুরে থেকে লাগাতার প্রচার করে গেরুয়া শিবিরের হয়ে ভোট চেয়েছেন অভিনেতা-বিধায়ক।

হিরণ টিকিট পাবেন কিনা, জল্পনা ছিল! ভোট মিটতেই হিরণ বললেন...
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 1:00 PM
Share
শ্যামপুর থেকে এবার গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণকে গেরুয়া শিবিরের তরফে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে অনেক জল্পনা ছিল। তার মধ্যে অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক শুরু হয়। শেষ অবধি শ্যামপুরে থেকে লাগাতার প্রচার করে গেরুয়া শিবিরের হয়ে ভোট চেয়েছেন অভিনেতা-বিধায়ক।
এবার ভোট মিটতেই হিরণ বললেন, ”গত এক চল্লিশ দিনের অক্লান্ত পরিশ্রমে গ্রামে গ্রামে, রাস্তা রাস্তায়, পাড়ায় পাড়ায় ঘুরে আপনাদের সকলের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। তবুও অনেকের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি—তার জন্য দুঃখিত।
এই প্রচণ্ড গ্রীষ্ম ও দাবদাহে আমার সমস্ত কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই প্রচুর কষ্ট সহ্য করেছেন। কিন্তু ঈশ্বরের অসীম কৃপায় গতকাল ভোটের দিনে সকালেই বৃষ্টি হয়ে আবহাওয়াকে অনেকটা শীতল করে দেয়। ফলে সকলেই স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সন্ধ্যার পর আবার বৃষ্টি নেমেছিল, তবুও আমাদের কর্মীরা ভিজতে ভিজতেই ইভিএম মেশিনের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে গেছেন। তাঁদের এই নিষ্ঠা ও পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। এই দীর্ঘ প্রচারের মাঝে এক ছোট্ট শিশুর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত আমার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে রইল—যার সঙ্গে এই নির্বাচনের কোনও সম্পর্ক নেই, তবুও সেই নিষ্পাপ শিশুটি এই যাত্রাকে বিশেষ করে তুলেছে। সেই ছবিটি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।
এবার আমরা অপেক্ষা করব আগামী ৪ তারিখের জন্য—যেদিন শ্যামপুরের মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ৪ তারিখের পর আবার আপনাদের মাঝে ফিরে আসব। প্রত্যেকটি অঞ্চলে ঘুরে আপনাদের সঙ্গে দেখা করব, আপনাদের মতামত ও পরামর্শ নিয়ে আমরা একসঙ্গে নতুনভাবে শ্যামপুরকে গড়ে তুলব। গতকাল আপনারা যেভাবে বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন—প্রায় ৯৩% ভোটদান হয়েছে—তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার সমস্ত বিজেপি কর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা—তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের জন্য। সবাইকে নমস্কার।”

Follow Us