AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kultali EVM Controversy: ঝড়ের মধ্যে অটোয় একাই নিয়ে আসছিলেন EVM! পুলিশ-ফোর্স কই? প্রশ্ন করতেই ভোটকর্মী দিলেন অবাক করা উত্তর

EVM without Security Allegation: বুধবার ভোট গ্রহণ শেষে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যেই বুথ গুলি থেকে জামতলার ভগবান চন্দ্র হাই স্কুলের ডিসিআরসিতে ইভিএম আনা হয়। বিজেপি প্রার্থী মাধবী মহলদারের অভিযোগ যে,বহু ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে অটোতে করে বা বিভিন্ন গাড়িতে করে। যে গাড়িতে কোন পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী ছিল না।

Kultali EVM Controversy: ঝড়ের মধ্যে অটোয় একাই নিয়ে আসছিলেন EVM! পুলিশ-ফোর্স কই? প্রশ্ন করতেই ভোটকর্মী দিলেন অবাক করা উত্তর
নিরাপত্তা ছাড়া অটোয় EVMC নিয়ে আসার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 12:57 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ছিল না পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। একেবারে নিরাপত্তা ছাড়াই গোপনে EVM নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। ভোট মিটতেই এই অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ ২৪ পরগনার কুলতলি।  হাতেনাতে গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীর। কুলতলিতে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিজেপি প্রার্থী মাধবী মলদার।

বুধবার ভোট গ্রহণ শেষে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যেই বুথ গুলি থেকে জামতলার ভগবান চন্দ্র হাই স্কুলের ডিসিআরসিতে ইভিএম আনা হয়। বিজেপি প্রার্থী মাধবী মহলদারের অভিযোগ যে,বহু ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে অটোতে করে বা বিভিন্ন গাড়িতে করে। যে গাড়িতে কোন পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী ছিল না। ইভিএম বদলের আশঙ্কা থাকায় বিজেপি প্রার্থী বৃষ্টি মাথায় করে কুলতলির কাটখালি এলাকায় একাধিক ইভিএম নিয়ে আসা অটো আটকে বিক্ষোভ দেখান। একটি ভিডিয়ো সামনে আসে। প্রার্থী নিজেই সেই ভিডিয়ো করেছেন। তাতে দেখা যাচ্ছে, তিনি প্রশ্ন করছেন, ‘কোথা থেকে EVM আনছেন।’ তিনি উত্তর দিতে আমতা আমতা করেন। পরে জানান, এটা নাকি রিজার্ভ। কিন্তু তারপরই চুপ হয়ে যান।

শেষমেষ পুলিশ ও কেন্দ্র বাহিনী আসায় তাদেরকে বিষয়টি জানানো হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ যে, রাতের অন্ধকারে শাসকদলের তরফে পুলিশের সহযোগিতায় ইভিএম বদল করার পরিকল্পনা করেই এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু একেবারেই অরক্ষিত অবস্থায় ইভিএম আনা হয়েছে,  তাই পুনরায় নির্বাচন দাবি করেছে বিজেপি প্রার্থী।

বিজেপি প্রার্থী মাধবী মহলদার বলেন, “সব বাক্স এসেছে অন্ধকারে। কোথাও অটোয়, কোথাও আবার বাসে করে। যেখানে বাসে এসেছে সেখানে আবার তৃণমূলের পতাকা লাগানো। সেই ফুটেজ আছে। পুলিশ-ফোর্স কিছুই ছিল না। কুলতলিতে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।” এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়ায় যায়নি।

Follow Us