‘দেবলীনার সঙ্গে ওঁর মায়ের বিশ্রী ঝামেলা চলত’, আর কী দাবি করেন প্রবাহ
দেবলীনা নন্দী এবং প্রবাহ নন্দীর আইনি লড়াই চলছে। সম্প্রতি একটা সাংবাদিক বৈঠক করে প্রবাহর বিরুদ্ধে মুখ খুলেছেন দেবলীনা। তার কয়েক দিন আগে, দেবলীনা বিরুদ্ধে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন প্রবাহ। দেবলীনাও প্রবাহর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন। এখন আইনি লড়াইয়ের পরিণতি কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

দেবলীনা নন্দী এবং প্রবাহ নন্দীর আইনি লড়াই চলছে। সম্প্রতি একটা সাংবাদিক বৈঠক করে প্রবাহর বিরুদ্ধে মুখ খুলেছেন দেবলীনা। তার কয়েক দিন আগে, দেবলীনা বিরুদ্ধে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন প্রবাহ।
বিয়ের গোড়াতে দেবলীনা-প্রবাহ বেশ খুশি ছিলেন। তাঁরা যখন ডেট করতেন, তখন শুরুর দিকেই সমস্যা শুরু হয়নি বলে প্রবাহ দাবি। টিভি নাইন বাংলাকে প্রবাহ এক সাক্ষাত্কারে বলেন, ”আমরা শুরুতে দু’ জনে খুশি ছিলাম। আমাদের মতের কোনও অমিল ছিল না। ডেট করা যখন শুরু করি, তখন আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। যেটা নিয়ে পরে সমস্যা শুরু হয়, সেটা হলো ওঁর মায়ের জড়িয়ে যাওয়া। আমার আর দেবলীনার মধ্যে সব ব্যাপারে উনি তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকে পড়তেন। সব কিছুর ক্ষেত্রেই দেবলীনার মা সিদ্ধান্ত নিতেন। যদি আমি বর হিসাবে কিছু বলতাম, তা হলে উনি বিরোধিতা করতেন। সেই কারণে একটা সময়ে আমি আর কিছু বলতামই না। যেমন আমি বাইরে থেকে ফিরে এলাম। ওঁর মা ফ্ল্যাটে থাকতেন দেবলীনার সঙ্গে। তাতে কোনও সমস্যা নেই। তারপর ওঁর বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করা হলো। ক্যাবে উঠেই উনি বললেন, ড্রাইভার মদ খেয়ে আছেন। আমরা বললাম, ক্যাব বদলে দিচ্ছি। তখন উনি বলতেন, টাকা নষ্ট করতে চান না। সেই চিন্তাটা আমাদের নিতে হতো তখন। আর মা-মেয়ের মধ্যে অনেক সময়ে বিশ্রী ঝামেলা চলত। আমি বলতাম, প্লিজ মা-মেয়ের ঝামেলাটা বাইরে রেখে আসতে, না হলে আমাদের সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়তে পারে।”
দেবলীনা প্রবাহর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন। এখন আইনি লড়াইয়ের পরিণতি কী হয়, সেটাই দেখার অপেক্ষা।
