মেয়ে সানার স্বামী নির্বাচন করার সময় পাত্রকে কোন প্রশ্ন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
Sourav-Sana: 'দাদাগিরি ১০' সিজ়ন চলছে এই মুহূর্তে। আম আদমিদের সঙ্গে তারকারা অংশগ্রহণ করতে আসছেন দাদাগিরির মঞ্চে। সেরকমই একটি এপিসোডে অতিথি হয়ে খেলতে এসেছিলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা দত্ত। সাধারণভাবে অংশগ্রহণকারীদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন সৌরভ। অংশগ্রহণকারীরাও সৌরভকে নানা প্রশ্ন করেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা সানা গঙ্গোপাধ্যায় এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছেন সানা। তারপর কলকাতায় ফিরে একটি কোম্পানিতে চাকরিও করছেন। কন্যাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন সৌরভ। কন্যাই তাঁর সবটা জুড়ে। সানার বিয়ে নিয়েও নিশ্চয়ই সৌরভের মনে অনেক পরিকল্পনা রয়েছে। সেই বিশেষ বিষয়টিকে নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে একটি প্রশ্ন করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
‘দাদাগিরি ১০’ সিজ়ন চলছে এই মুহূর্তে। আম আদমিদের সঙ্গে তারকারা অংশগ্রহণ করতে আসছেন দাদাগিরির মঞ্চে। সেরকমই একটি এপিসোডে অতিথি হয়ে খেলতে এসেছিলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা দত্ত। সাধারণভাবে অংশগ্রহণকারীদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন সৌরভ। অংশগ্রহণকারীরাও সৌরভকে নানা প্রশ্ন করেন। সেরকমই একটি প্রশ্ন করেছিলেন দেবলীনা। সৌরভের কাছে জানতে চেয়েছিলেন, মেয়ের জন্য স্বামী নির্বাচন করার সময় তাঁকে কোন প্রশ্নটি করবেন ‘মহারাজ’ (সৌরভের ডাকনাম)।
সৌরভ মিটিমিটি হেসে প্রশ্নটি বলেওছিলেন। বলেছিলেন, আমেরিকার কোন শহরে প্রথমে নতুন বছর উদযাপন করা হয়, তারপর বড়দিন। তা শুনে সবাই খুব অবাক হয়েছিলেন। আসলে এই প্রশ্নটি দেবলীনাকে সৌরভ করেছিলেন গুগলি রাউন্ডে। দেবলীনা উত্তর দিতে পারেননি। লাইফলাইন ব্যবহার করেছিলেন। তাতে উত্তর এসেছিল, আমেরিকার সব শহরেই প্রথমে নতুন বছর উদযাপন করা হয়, তারপরে বড়দিন।
