AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য চার মাসের অন্তঃসত্ত্বা! শুনে কার মাথায় আকাশ ভেঙে পড়ল?

একবার ঐশ্বর্যের সঙ্গে তিনি একটি ছবি করার সিদ্ধন্ত নিয়েছিলেন। সব কথা এগিয়ে গিয়েছিল। ঐশ্বর্য রাই বচ্চন তখন বিবাহিত। ঐশ্বর্যের বক্স অফিস দরও বিশাল। তাঁকে নিয়ে ছবি করা মানেই বেশ বড় প্রজেক্ট।

ঐশ্বর্য চার মাসের অন্তঃসত্ত্বা! শুনে কার মাথায় আকাশ ভেঙে পড়ল?
| Edited By: | Updated on: Jun 09, 2025 | 6:06 PM
Share

ঐশ্বর্য রাই বচ্চন। একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। কখনও ব্যক্তিজীবন, কখনও আবার তাঁর কর্ম জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিকা থেকে বিতর্কও কম উঠে আসতে দেখা যায়নি। অনেকে যেমন তাঁর অভিনয়, রূপের প্রশংসা করেন, তেমনই আবার এমন অনেকেই রয়েছনে, যাঁরা এক কথায় তাঁর নামে বিরক্ত প্রকাশ করতে দু’বার ভাবেন না। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল পরিচালক মধুর ভান্ডারকর।

একবার ঐশ্বর্যের সঙ্গে তিনি একটি ছবি করার সিদ্ধন্ত নিয়েছিলেন। সব কথা এগিয়ে গিয়েছিল। ঐশ্বর্য রাই বচ্চন তখন বিবাহিত। ঐশ্বর্যের বক্স অফিস দরও বিশাল। তাঁকে নিয়ে ছবি করা মানেই বেশ বড় প্রজেক্ট। মধুর ভান্ডারকর তখন ঐশ্বর্যকে নিয়ে ছবি করছেন।

সবটাই চলছিল ভীষণ যত্নের সঙ্গে। হঠাৎই পরিচালকের মাথায় আকাশ ভেঙে পড়ে। খবরের চ্যানেল থেকে তিনি জানতে পারেন, ঐশ্বর্য রাই বচ্চনের চার মাস চলছে। অর্থাৎ তিনি চারমাসের অন্তঃসত্ত্বা। পরিচালকের মাথায় হাত। তিনি কিছুই জানতেন না। যার ফলে শুরু হয় নানা বচসা। কটাক্ষের শিকার হতে হয় ঐশ্বর্যকে। পরিচালক বিষয়টাকে প্রতারণা বলে দাবি করতে থাকেন। সেই সময় পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। তিনি ঐশ্বর্যকে সাপোর্ট করে বলেন, “সকলেই জানেন ঐশ্বর্য রাই বচ্চন বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? আমার মনে হয় না, এটা কোনও কন্ট্র্যাক্টেরই পার্ট হতে পারে। একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে সন্তান নেওয়া যাবে না?”

যদিও মধুর ভাণ্ডারকর যদিও জানিয়ে দিয়েছিলেন, সেই সময় সত্যি তিনি বিপদে পড়েছিলেন। কীভাবে সবটা সামলাবেন বুঝতে পারছিলেন না। টিমের সদস্যদের সঙ্গে দেখা করার সাহস হচ্ছিল না তাঁর। তাঁর মনে হয়েছিল এতো মানুষের রোজগার এর সঙ্গে যুক্ত, তিনি নিজে সাড়ে তিন বছর ধরে এই ছবির জন্য খেটেছেন। কী করবেন? অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। জানেন কোন ছবির কথা হচ্ছে? ‘হিরোইন’, যেখানে পরবর্তীতে করিনা কাপুরকে অভিনয় করতে দেখা যায়। ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্য।

Follow Us
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
দেখুন কীভাবে রান্নার গ্যাসই ভরা হচ্ছে অটোতে
দেখুন কীভাবে রান্নার গ্যাসই ভরা হচ্ছে অটোতে