AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুখবর! শহরে ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান’-এর পরবর্তী শো পয়লা অগাস্ট

২০২৪-এর অক্টোবর থেকেই দেশে এবং বিদেশে ‘মাই নেম ইজ জান’ চর্চায়। কিংবদন্তি গওহর জানের জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে নাটক ‘মাই নেম ইজ জান’। নামভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর, ২০২৪ মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়েছিল।

সুখবর! শহরে 'গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান'-এর পরবর্তী শো পয়লা অগাস্ট
| Updated on: Jul 09, 2026 | 1:46 PM
Share

২০২৪-এর অক্টোবর থেকেই দেশে এবং বিদেশে ‘মাই নেম ইজ জান’ চর্চায়। কিংবদন্তি গওহর জানের জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে নাটক ‘মাই নেম ইজ জান’। নামভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর, ২০২৪ মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। শুধু মুম্বই নয়, কলকাতা-সহ অন্যান্য শহরে একাধিকবার মন কাড়ে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’। ২০২১ সালে মূলত বাংলাতেই দেখা গিয়েছিল এই নাটকটি। তিন বছর পর নতুন রূপে মঞ্চে ফিরে সকলকে তাক লাগিয়েছেন টিম অর্পিতা। এতদিন যাঁরা এই শো দেখে উঠতে পারেনি বা আবারও দেখার ইচ্ছে প্রকাশ করেছেন, তাঁদের জন্যই এবার রয়েছে সুখবর। ১ অগাস্ট, শনিবার, জি ডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে ‘গার্ডেন ভরেলি মাই নেম ইজ জান’। এটা ২৪তম শো।

এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে।

‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তী রয়েছেন পরিচালকের আসনে। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।

Follow Us