AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মেন্দ্রকে দেখলেই হাত-পা ঠান্ডা হয়ে যেত জয়ার.., কীসের ভয়?

করণের চর্চিত টক শো ‘কফি উইথ করণ’-এ আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন জয়া। নানা কথার মাঝে ধর্মেন্দ্রর প্রতি তাঁর গোপন ভাল লাগার বিষয়টি ব্যক্ত করেছিলেন জয়া। জানিয়েছিলেন, ধর্মেন্দ্রকে তিনি ভীষণ ভালবাসতেন। তিনি নাকি জয়ার ক্রাশ ছিলেন।

ধর্মেন্দ্রকে দেখলেই হাত-পা ঠান্ডা হয়ে যেত জয়ার.., কীসের ভয়?
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 2:33 PM
Share

তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘শোলে’ ছবিতে। একজনের নাম ধর্মেন্দ্র। অন্যজন জয়া বচ্চন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁদের স্বামী-স্ত্রী হিসেবে কাস্ট করেছিলেন পরিচালক করণ জোহর। সেই ছবি মুক্তির আগে, প্রচার পর্বে, জয়া তাঁর জীবনের এক অজানা সত্যি সকলের সামনে ফাঁস করেছিলেন। সেই সত্যি হল এই যে, তিনি নাকি বিয়ের আগে মনে-মনে পছন্দ করতেন ধর্মেন্দ্রকে। বলা ভাল, ধর্মেন্দ্রর উপর ক্রাশ ছিল জয়ার।

করণের চর্চিত টক শো ‘কফি উইথ করণ’-এ আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন জয়া। নানা কথার মাঝে ধর্মেন্দ্রর প্রতি তাঁর গোপন ভাল লাগার বিষয়টি ব্যক্ত করেছিলেন জয়া। জানিয়েছিলেন, ধর্মেন্দ্রকে তিনি ভীষণ ভালবাসতেন। তিনি নাকি জয়ার ক্রাশ ছিলেন। জয়া এতটাই মুগ্ধ ছিলেন যে, ধর্মেন্দ্রর সামনে যেতেও কুণ্ঠাবোধ করতেন। বলেছিলেন, “আমার আজও মনে পড়ে, একটা লম্বা সোফায় আমি বসেছিলাম। ধর্মেন্দ্রকে সামনে দেখেই আমি নার্ভাস হয়ে পড়ি। লুকিয়ে পড়ি সোফার পিছনে। হাত-পা ঠান্ডা হয়ে যায় আমার। বুঝেই উঠতে পারছিলাম না, কী করা উচিত আমার।”

ধর্মেন্দ্রর রূপে মুগ্ধ ছিলেন জয়া। জয়ার আরও বলেছিলেন, “সেদিন তিনি একটি সাদা রঙের ট্রাউজ়ার পরে এসেছিলেন। পরনে ছিল সাদা শার্টও। আমার সেদিন ধর্মেন্দ্রকে গ্রিক গড বলে মনে হয়েছিল।” কেবল কাল্ট ছবি ‘শোলে’, কিংবা হালফিলের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে নয়, জয়া অভিনীত ‘গুড্ডি’ ছবিতেও অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। সেই থেকেই এই ক্রাশের সিলসিলা জয়ার। তাঁর এই ভাললাগা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ধর্মেন্দ্রও।

Follow Us