AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: জানেন অমিতাভকে বলিউডের কোন নায়িকা নিয়মিত রাখি পরাতেন?

Amitabh Rakhi Sister: তবে সেলুলয়েডের আলোর বাইরেও এমন কিছু আত্মিক সম্পর্ক তৈরি হয়, যা জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায় অমিতাভের স্মৃতির অ্যালবামে। তেমনই এক সম্পর্কের গল্প জড়িয়ে রয়েছে সাতের দশকের রুপোলি পর্দা ও বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রার সঙ্গে।

Amitabh Bachchan: জানেন অমিতাভকে বলিউডের কোন নায়িকা নিয়মিত রাখি পরাতেন?
| Updated on: Aug 28, 2026 | 2:42 PM
Share

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের দীর্ঘ অভিনয় জীবনে সহ-অভিনেত্রীদের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। তবে সেলুলয়েডের আলোর বাইরেও এমন কিছু আত্মিক সম্পর্ক তৈরি হয়, যা জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায় অমিতাভের স্মৃতির অ্যালবামে। তেমনই এক সম্পর্কের গল্প জড়িয়ে রয়েছে সাতের দশকের রুপোলি পর্দা ও বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রার সঙ্গে।

বলিউডের অলিন্দে গুঞ্জনে রয়েছে, বছরের পর বছর ধরে শাহেনশাহের হাতে নিয়মিত রাখি বেঁধে এসেছেন অভিনেত্রী মধু মালহোত্রা।

Madhu

১৯৭৯ সালের ব্লকবাস্টার ছবি ‘দ্য গ্রেট গ্যাম্বলার’-এর কথা নিশ্চয়ই সিনেমা প্রেমীদের মনে আছে? শক্তি সামন্ত পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিনয় করেছিলেন মধু মালহোত্রা। পর্দায় তিনি ছিলেন অমিতাভের বোনের চরিত্রে। চিত্রনাট্যের সেই বোনের বাঁধন কেবল শুটিং ফ্লোরেই আটকে থাকেনি, গড়িয়েছিল বাস্তবেও। ছবিটির শুটিংয়ের সময় থেকেই অমিতাভকে নিজের দাদা হিসেবে মানতে শুরু করেন মধু। আর বিগ বি-ও তাঁকে সবসময় ছোট বোনের মতোই স্নেহ করতেন।

রীতি মেনে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমার দিনে অমিতাভের হাতে রাখি পরিয়ে দিতেন মধু মালহোত্রা। অমিতাভও ভাই হিসেবে বোনের প্রতি তাঁর সমস্ত দায়িত্ব ও ভালোবাসা অকৃপণভাবে উজাড় করে দিতেন। তারকা জগতের গ্ল্যামার ও ভিড়ের মাঝে এমন এক খাঁটি ভাই-বোনের সম্পর্ক আজও বলিউডের অন্যতম মিষ্টি স্মৃতি হিসেবে চর্চিত হয়।

Follow Us