AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কতদিন আর অভিনয় করবে?’ বাবাকে প্রশ্ন তৈমুরের, কী বললেন সইফ?

তার একঝলক পেতে হন্যে হয়ে ঘোরেন চিত্রসাংবাদিকরা। কিন্তু সেই তৈমুরই নাকি বড় হয়ে অভিনেতা হতে চান না! সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হিসেবে এসে সইফ এবং করিনা তাঁদের বড় ছেলের পছন্দ-অপছন্দ নিয়ে মজার সব তথ্য শেয়ার করলেন। জানা গেল, অভিনয় নয়, বরং ক্রিকেট আর ফুটবলারদের প্রতিই তৈমুরের যত টান।

'কতদিন আর অভিনয় করবে?' বাবাকে প্রশ্ন তৈমুরের, কী বললেন সইফ?
| Updated on: Mar 12, 2026 | 1:50 PM
Share

জন্ম থেকেই পাপারাৎজিদের চোখের মণি তৈমুর আলি খান। তার একঝলক পেতে হন্যে হয়ে ঘোরেন চিত্রসাংবাদিকরা। কিন্তু সেই তৈমুরই নাকি বড় হয়ে অভিনেতা হতে চান না! সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হিসেবে এসে সইফ এবং করিনা তাঁদের বড় ছেলের পছন্দ-অপছন্দ নিয়ে মজার সব তথ্য শেয়ার করলেন। জানা গেল, অভিনয় নয়, বরং ক্রিকেট আর ফুটবলারদের প্রতিই তৈমুরের যত টান।

সইফ আলি খান জানান, অভিনয় জীবন নিয়ে তৈমুর তাঁকে সরাসরি প্রশ্ন করে বসেছে। সইফের কথায়, “তৈমুর আমায় জিজ্ঞেস করল, তুমি আর কতদিন এই কাজটা করবে? আমি ওকে বললাম, আমি জানি না, যতদিন পারব করে যাব। এটাই তো আমার কাজ। কিন্তু ও উত্তর শুনে খুব একটা খুশি হয়নি।” সইফ আরও জানান যে, গ্ল্যামার জগতের ব্যস্ত শিডিউলের মাঝেও তিনি চেষ্টা করেন কাজ এবং পরিবারকে ব্যালেন্স করতে, যাতে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন।

করিনা কাপুর খান জানান, স্কুলের নাটকে অংশ নেওয়া বা অভিনয়ের নাম শুনলেই তৈমুর পিছিয়ে যায়। করিনা বলেন, “তৈমুরের ড্রামা বা অভিনয়ের প্রতি কোনও আগ্রহ নেই। স্কুলে যখন ওকে বাড়তি কোনও অ্যাক্টিভিটি বেছে নিতে বলা হয়, ও স্পষ্ট না করে দেয়। ও আমায় বলেছে আমার এটা একদম ভালো লাগে না।” সইফ যোগ করেন, তৈমুর একবার তাঁকে বলেছিল যে মানুষের সামনে কথা বলতে বা সংলাপ বলতে ওর খুব ভয় লাগে। অথচ সহপাঠীরা অবাক হয়ে যায় সইফ কীভাবে অত সংলাপ মুখস্থ করেন!

অভিনয়ে আগ্রহ না থাকলেও খেলার জগতের খবর তৈমুরের নখদর্পণে। করিনা মজার ছলে বলেন, “তৈমুর আমাকে প্রায়ই জিজ্ঞেস করে— ‘বিরাট কোহলির সঙ্গে কি তোমার বন্ধুত্ব আছে? তুমি কি ওকে মেসেজ করে ওর একটা ব্যাট চেয়ে দিতে পারো?’ কখনও ও লিওনেল মেসির কন্টাক্ট নম্বর চায়। আমি যখন বলি আমার কাছে এঁদের নম্বর নেই, ও অবাক হয়ে যায়!” করিনা আরও জানান, সইফ রান্না করতে ভালোবাসেন বলে তৈমুরও এখন রান্নার ক্লাসে যোগ দিতে আগ্রহী।

তৈমুর এবং জেহ— দুই সন্তানকেই ছোটবেলা থেকে ক্যামেরার সামনে আনতে দ্বিধা করেননি সইফ-করিনা। কিন্তু সম্প্রতি সইফ আলি খানের ওপর এক উন্মাদের ছুরি নিয়ে হামলার চেষ্টার পর বদলে গিয়েছে পরিস্থিতি। নিরাপত্তার খাতিরে এখন সইফ-করিনা তাঁদের সন্তানদের গতিবিধি রেকর্ড না করার জন্য পাপারাৎজিদের অনুরোধ জানিয়েছেন। লাইমলাইট থেকে দূরে থেকে তৈমুর এখন শুধুই বিরাটের ব্যাট আর মেসির ফুটবলের স্বপ্নে বিভোর।

Follow Us