AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন সুচিত্রা সেনের শাড়ি পরেন না রাইমা? জানিয়ে দিলেন সত্যিটা

রাইমা সেন ইদানীং বেছে কাজ করেন। সম্প্রতি তাঁর ছবির প্রচারে একটা ইভেন্টে পৌঁছেছিলেন রাইমা। শাড়িতে তাঁকে দেখতে খুবই সুন্দর লাগছিল। রাইমাকে প্রশ্ন করা হয়, কার শাড়ি পরেছেন? সেই প্রশ্নের উত্তরে রাইমা বলেন, ''আমি বেশিরভাগ সময়ে মায়ের শাড়ি পরি। মায়ের কাছে সব ধরনের শাড়ি আছে। বিভিন্ন টাইম পিরিয়ডের শাড়ি আছে। সঙ্গে গয়নাও আছে। তাই শাড়ি পরতে হলে, মায়ের কাছে চেয়ে নিই।''

কেন সুচিত্রা সেনের শাড়ি পরেন না রাইমা? জানিয়ে দিলেন সত্যিটা
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 1:23 PM
Share

রাইমা সেন ইদানীং বেছে কাজ করেন। সম্প্রতি তাঁর ছবির প্রচারে একটা ইভেন্টে পৌঁছেছিলেন রাইমা। শাড়িতে তাঁকে দেখতে খুবই সুন্দর লাগছিল। রাইমাকে প্রশ্ন করা হয়, কার শাড়ি পরেছেন? সেই প্রশ্নের উত্তরে রাইমা বলেন, ”আমি বেশিরভাগ সময়ে মায়ের শাড়ি পরি। মায়ের কাছে সব ধরনের শাড়ি আছে। বিভিন্ন টাইম পিরিয়ডের শাড়ি আছে। সঙ্গে গয়নাও আছে। তাই শাড়ি পরতে হলে, মায়ের কাছে চেয়ে নিই।” রাইমা এটাও যোগ করে দেন, মুনমুন সেনের যেসব শাড়ি আছে, সেটা তিনি খুব ভালোবেসেই রিয়া আর রাইমাকে পরতে দেন।

এরপর নায়িকাকে প্রশ্ন করা হয়, তিনি কি সুচিত্রা সেনের শাড়ি পরেন? উত্তরে রাইমা জানান, তিনি দিদার শাড়ি পরেন না। কেন দিদার শাড়ি পরেন না, তার ব্যাখ্যা দিতে গিয়ে রাইমা বলেন, ”ওগুলো অনেক পুরোনো। সেই কারণে পরলে যদি কোনওভাবে ছিঁড়ে যায়, তাই ওগুলো পরি না। তবে সব ভালো করে রাখা রয়েছে।” সুচিত্রা সেনের এই শাড়ির কালেকশন নিয়ে যে বাঙালির একাংশের আগ্রহ রয়েছে, তা আঁচ করা যায়।

এই বছর মে মাসে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এডওয়ার্ড ও ফুল পিসি’ ছবিতে দেখা যাবে রাইমাকে। বছরের প্রথমভাগে আর কোনও বাংলা ছবি আসছে না অভিনেত্রীর। এই বছর আর কোনও বাংলা ছবি করবেন কিনা নায়িকা, সেটাও এই মুহূর্তে স্পষ্ট নয়। হিন্দি ওয়েব সিরিজ বা ছবির কাজে অনেক সময় ব্যস্ত থাকেন রাইমা। আপাতত মায়ের শাড়ি-গয়নায় রাইমার ছবি দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

Follow Us