AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমের নামে প্রতারণা! কোন নায়কের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন রেখা?

অভিনেত্রী রেখা, যাঁকে নিয়ে দর্শকের মাঝে আজও একই রকম কৌতুহল ও আগ্রহ বিরাজমান, তা সত্যিই চমকপ্রদ। ৬০-এর দশকে পা দিয়ে তিনি এখনো প্রাসঙ্গিক, তাঁর অভিনয় ও চরিত্রে কখনোই কোনো স্তব্ধতা আসেনি।

প্রেমের নামে প্রতারণা! কোন নায়কের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন রেখা?
| Edited By: | Updated on: Feb 03, 2025 | 7:03 PM
Share

অভিনেত্রী রেখা, যাঁকে নিয়ে দর্শকের মাঝে আজও একই রকম কৌতুহল ও আগ্রহ বিরাজমান, তা সত্যিই চমকপ্রদ। ৬০-এর দশকে পা দিয়ে তিনি এখনো প্রাসঙ্গিক, তাঁর অভিনয় ও চরিত্রে কখনোই কোনো স্তব্ধতা আসেনি। রেখার ব্যক্তিজীবন, বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাঁর রূপ ও গুণাবলীর পাশাপাশি, জীবনসঙ্গী বা সম্পর্ক নিয়ে মানুষের কৌতুহলও যেমন অব্যাহত, তেমনি তা কখনোই তার অভিনয় বা কেরিয়ারের শিখরে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়ায়নি। বাস্তবে, ব্যক্তিগত জীবনে তাঁর সুখী হওয়ার বিষয়টি একটি চিরন্তন প্রশ্ন রয়ে গেছে, যা নিয়ে আজও নানা আলোচনা চলছে।

সুপারস্টারদের মন দেওয়া থেকে মন ভাঙা, একাধিক সাক্ষাৎকারে নিজের যন্ত্রণা চেপে না রাখতে পেরে চোখের জলে ভেসেছেন তিনি। যন্ত্রণা বুকে চেপে আবার কখনও হাসি মুখে জানিয়েছেন, আমি ভালই আছি। যদিও প্রেম জীবনে ধাক্কা খেয়েছেন শত শতবার। যাঁর নামের সঙ্গে সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম জড়িয়েছে দশকের পর দশক ধরে, জানেন তিনিই একটা সময় মন দিয়ে বসেছিলেন জিতেন্দ্রকে।

সিমলায় চলছিল ছবির শুটিং। রেখার মনে তখন ঝড় তুলেছে সুপারস্টারের প্রেম। কিন্তু হঠাৎই কানে আসে এক অন্য কথা, যা বিশ্বাসই করে উঠতে পারেননি তিনি। জিতেন্দ্র সেটে উপস্থিত এক কর্মীকে বলেছিলেন– রেখা তো টাইম পাস। কথাটা নিজের কানে জিতেন্দ্রকে বলতে শুনে ফেলেছিলেন তিনি। তারপর…! কান্নায় ভেঙে পড়েছিলেন পলকে। সহ্য করতে পারেননি এই ব্যবহার। মেকআপ রুমেই হাউ-হাউ করে কেঁদে ফেলেন রেখা। যদিও তারপর নিয়েছিলেন চরম সিদ্ধান্ত। সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন পলকে। করে ছিলেনও তাই।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?