AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raima Sen: রাজনীতিতে পা রাখতে চলেছেন রাইমা? প্রশ্ন করতেই মেলে স্পষ্ট জবাব…

Tollywood Inside: বেছে বেছে ছবি করতে গিয়েই দুজনেরই পর্দায় উপস্থিতি বেশ কিছুটা কম। ভক্তরা বারে বারে প্রশ্ন করে থাকেন কবে ফিরছেন তাঁরা পর্দায়? তবে পর্দায় সেভাবে দেখা না মিললেও মাঝে মধ্যেই ভাল কাজ করে চলেছেন তাঁরা। আর সোশ্যাল মিডিয়া? সেখানে নিত্য উপস্থিতি বর্তমান।

Raima Sen: রাজনীতিতে পা রাখতে চলেছেন রাইমা? প্রশ্ন করতেই মেলে স্পষ্ট জবাব...
| Updated on: Sep 15, 2024 | 11:37 PM
Share

টলিউডের অন্যতম অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন। একের পর এক ভাল কাজ একটা সময় ভক্তদের উপহার দিলেও এখন কোথাও গিয়ে যেন নিজেদের বেশ কিছুটা সরিয়ে নিয়েছেন। তেমন পছন্দসই চিত্রনাট্য না পেলে কাজে ফিরতে তাঁরা এক কথায় নারাজ। তাই বেছে বেছে ছবি করতে গিয়েই দুজনেরই পর্দায় উপস্থিতি বেশ কিছুটা কম। ভক্তরা বারে বারে প্রশ্ন করে থাকেন কবে ফিরছেন তাঁরা পর্দায়? তবে পর্দায় নিত্য দেখা না মিললেও মাঝে মধ্যেই ভাল কাজ করে চলেছেন তাঁরা। আর সোশ্যাল মিডিয়া? সেখানে নিত্য উপস্থিতি বর্তমান। টলিপাড়ার অন্যতম দুই স্টারকিড। সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা, তবে মা কিংবা আম্মার পরিচয়ে কোনও দিন বাঁচতে হয়নি তাঁদের।

নিজেদের অভিনয় গুণেই বারে বারে প্রশংসিত হয়েছেন তাঁরা। তবে কেরিয়ারের এই পর্যায় এসে এখন কি রাজনীতির ময়দানে নামতে চলেছেন জুটি? বাংলার বুকে বহুস্টারই রাজনীতির সঙ্গে যুক্ত। অতীতেও এই ছবি দেখা গিয়েছে। এবার কি তবে তাঁদের পালা? তাঁদের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করতেই কোনও রাখ-ঢাক না করে উত্তর দিলেন রিয়া-রাইমা। রাহুল গান্ধির সঙ্গে ফ্রেমবন্দি হতেই রিয়াকে নিয়ে উঠেছিল জল্পনা। তবে কি তিনি কংগ্রেসে যুক্ত হতে চলেছেন?

‘না’, IANS-র কাছে একবার এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী রাইমা সেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁর উত্তর। রাইমা বলেন, ‘এখনই নয়, আমি অভিনয় কেরিয়ারেই ফোকাস থাকতে চাই। তবে আগামী ৫ বছরের মধ্যে আমি একবার রাজনীতির ময়দানেও আমার ভাগ্য যাচাই করে দেখতে চাই।’ ফলে ভবিষ্যতে রাইমাকে দেখা যেতেই পারে রাজনীতির ময়দানে। তবে কোনও রং নিয়ে মন্তব্য করেননি তিনি। তাঁর কোনও দলের হয়ে তিনি রাজনীতির ময়দানে নামতে পারেন, তা নিয়ে কিছুই খোলসা করেননি অভিনেত্রী।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?