AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রকাশ্যে কৃতী ও ইয়ামির ঝগড়া! কৃতীকে সরাসরি কী বললেন ‘হক’ অভিনেত্রী

নেটিজেনদের নজরে আসে যে, ইয়ামি গৌতম সেই ভিডিওটিতে লাইক দিয়েছেন। এর পরেই শুরু হয় সমালোচনা তবে কি সহকর্মীর সাফল্যে খুশি নন ইয়ামি? অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সাফ জানালেন, ওই লাইকটি ছিল নেহাতই 'দুর্ঘটনা'।

প্রকাশ্যে কৃতী ও ইয়ামির ঝগড়া! কৃতীকে সরাসরি কী বললেন 'হক' অভিনেত্রী
| Updated on: Mar 06, 2026 | 5:33 PM
Share

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ‘রিল’ ভিডিওকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বলিউড মহলে। ভিডিওটিতে কৃতি স্যাননের ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জয়কে প্রচ্ছন্নভাবে বিদ্রুপ করা হয়েছিল। নেটিজেনদের নজরে আসে যে, ইয়ামি গৌতম সেই ভিডিওটিতে লাইক দিয়েছেন। এর পরেই শুরু হয় সমালোচনা তবে কি সহকর্মীর সাফল্যে খুশি নন ইয়ামি? অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সাফ জানালেন, ওই লাইকটি ছিল নেহাতই ‘দুর্ঘটনা’।

ইয়ামি তাঁর বিবৃতিতে জানান, প্রতিদিন অসংখ্য পোস্টে তাঁকে ট্যাগ করা হয়। অসাবধানতাবশত স্ক্রল করার সময় কোনও একটি পোস্টে লাইক পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তিনি লেখেন, “আমার নজরে এসেছে যে, আমি নাকি অন্য এক অভিনেত্রীকে নিয়ে তৈরি একটি নেতিবাচক ভিডিওতে লাইক দিয়েছি। আমাদের প্রতিদিন প্রচুর পোস্টে ট্যাগ করা হয়। এটিও তেমনই একটি অ্যাওয়ার্ড ফাংশন সংক্রান্ত ট্যাগ ছিল। আমি সচেতনভাবে এটি করিনি, অনিচ্ছাকৃতভাবে ক্লিক পড়ে গিয়ে থাকতে পারে।”

নিজের কেরিয়ারের স্বচ্ছতা তুলে ধরে ইয়ামি আরও বলেন, “আমি জীবনে কোনও দিন সস্তা পিআর (PR) কৌশলের আশ্রয় নিইনি। আমি সব সময় নিজের কাজে মন দিই এবং কাজ শেষ হলে এগিয়ে চলি। আজকের ক্লিকবেটের যুগে অনেক নামী পোর্টালও একে মুখরোচক আড্ডার খোরাক বানাতে চাইছে। কিন্তু আমি আশা করব তারা মনে রাখবে যে, ইন্ডাস্ট্রিতে আমি অনেক লড়াই করে নিজের একটা সম্মান তৈরি করেছি।” তিনি আরও স্পষ্ট করে দেন যে, তাঁর কোনও পিআর টিম নেই এবং পুরস্কার প্রদানকারী অনুষ্ঠানগুলো নিয়ে নিজের আপত্তির কথা তিনি বহু আগেই জানিয়েছিলেন।

ভাইরাল হওয়া ওই ইনস্টাগ্রাম রিলটিতে দেখা গিয়েছিল— একদিকে কৃতি স্যানন সেরা অভিনেত্রীর ট্রফি হাতে উদযাপন করছেন, আর অন্যপাশে ইয়ামির একটি পুরনো সাক্ষাৎকারের ক্লিপ। যেখানে ইয়ামিকে বলতে শোনা গিয়েছিল, “পুরস্কার পেলেই আমি ভালো অভিনেত্রী, আর না পেলে নই— এই ধরণের বৈধতায় (Validation) আমি আর বিশ্বাস করি না।” ভিডিওর শেষে প্রশ্ন তোলা হয়েছিল, “এটা কি আদেও ন্যায্য?” অর্থাৎ ইয়ামিকে বাদ দিয়ে কৃতির জয় নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তোলা হয়েছিল। সেই ভিডিওতে ইয়ামির লাইক ঘৃতাহুতি দিয়েছিল বিতর্কে।

ইয়ামির এই স্পষ্ট জবাবে আপাতত ধামাচাপা পড়েছে বিতর্ক। অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, পর্দার লড়াই তিনি পর্দাতেই লড়তে পছন্দ করেন, সোশ্যাল মিডিয়ার সস্তা নোংরামিতে নয়।