AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yash Dasgupta BJP : ‘স্ত্রী-র রাজনৈতিক পরিচয় আলাদা হলেও… মাথা নত করিনি’, নিরাপত্তা চেয়ে শুভেন্দুর দ্বারস্থ যশ

Yash Dasgupta asks for security : বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার পর থেকেই টলিউডে কার্যত একঘরে তিনি। চরম পেশাগত ক্ষতির কথা তুলে ধরে এবার নিজের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে ইমেল করলেন যশ দাশগুপ্ত।

Yash Dasgupta BJP : 'স্ত্রী-র রাজনৈতিক পরিচয় আলাদা হলেও... মাথা নত করিনি', নিরাপত্তা চেয়ে শুভেন্দুর দ্বারস্থ যশ
কী ঘটেছে?
| Edited By: | Updated on: May 31, 2026 | 9:27 PM
Share

অভিনেতা ও প্রযোজক যশ দাশগুপ্ত (Yash Dasgupta) তাঁর ব্যক্তিগত নিরাপত্তা পুনর্বহালের আবেদন জানিয়ে নতুন সরকারকে একটি ইমেইল পাঠিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) টিকিটে হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। তাঁর অভিযোগ তারপর থেকে বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তাঁকে চরম পেশাগত ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। রাজনৈতিক রোষানলের শিকার হয়ে মূলধারার কাজ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঠিক কী কী বলেছেন অভিনেতা?

২৯ মে, ২০২৬ তারিখে রাজ্য সরকারের উদ্দেশে পাঠানো একটি ইমেইলে নিজের চরম পেশাগত বঞ্চনা এবং রাজনৈতিক টানাপোড়েনের কথা বিস্তারিত তুলে ধরেছেন তিনি। সামনে আসা ওই ইমেইলে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন যে, কেরিয়ারের একেবারে মধ্যগগনে থাকা অবস্থায় রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই তাঁর পেশাগত জীবনে বড়সড় ধাক্কা আসে। যশের অভিযোগ, ২০২১ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কোনও দুর্গাপুজোর উদ্বোধনে বা ‘মাচা শো’-তে তাঁকে আর ডাকা হয়নি। মূলধারার কোনও প্রযোজনা সংস্থাও তাঁকে একটিও কাজের সুযোগ দেয়নি। এই প্রবল আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়ে শেষ পর্যন্ত পেশাদার জীবন টিকিয়ে রাখার তাগিদে বাধ্য হয়েই নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে হয়েছে তাঁকে।

স্ত্রী নুসরত জাহান ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সেই প্রসঙ্গ টেনেই চিঠিতে যশ লিখেছেন, স্ত্রীর রাজনৈতিক পরিচয় আলাদা হলেও বিজেপির প্রতি তাঁর নিজের আদর্শ কখনও এতটুকু টাল খায়নি। তিনি জানিয়েছেন, আদর্শগত ভাবে কখনও আপস করেননি তিনি, এমনকী রাজনৈতিক আনুগত্য বদলের জন্য আসা কোনও চাপের কাছেও মাথা নত করেননি। একুশের পর থেকে শাসকদলের কোনও প্রচারেও তাঁকে দেখা যায়নি। এমনকী সদ্য সমাপ্ত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ঘাসফুল শিবিরের হয়ে প্রচার করার জন্য তাঁর কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাব এসেছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছেন। এই বিষয়ে টিভি ৯ বাংলার তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন “আমি তো শুরু থেকেই বিজেপি ছিলাম, দলবদল করিনি। নিরাপত্তার জন্য আমি এর আগেও অনেক ইমেইল পাঠিয়েছি।”

কিন্তু আচমকা কেন এই নিরাপত্তার দাবি? ইমেইলে যশ জানিয়েছেন, নির্বাচনের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু ২০২২ সালে তাঁর নিজের অনুরোধেই তা তুলে নেওয়া হয়। বর্তমানে একজন পরিচিত মুখ হিসেবে তাঁকে নিয়মিত বিভিন্ন জনবহুল অনুষ্ঠানে যেতে হয়। সেখানে ভিড় সামলানো এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি রীতিমতো উদ্বেগের। সেই কারণেই নিজের সামাজিক এবং পেশাগত কাজকর্মে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য রাজ্য সরকারের কাছে একটি উপযুক্ত নিরাপত্তা বলয় পুনরায় বহাল করার বিশেষ আবেদন জানিয়েছেন তিনি। এখন দেখার, সরকারের তরফে এই হাইভোল্টেজ ইমেইলের কী উত্তর আসে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত