AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zubeen Garg: জুবিন গর্গের টাকা আত্মসাৎ করেছেন ম্যানেজার? গায়কের মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়

ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে জুবিনের উপার্জিত বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আদালতে দাবি করা হয়েছে যে, বর্তমানে জুবিন গর্গের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৯ লক্ষ টাকার মতো পড়ে রয়েছে। অথচ, তার বিপরীতে ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে।

Zubeen Garg:  জুবিন গর্গের টাকা আত্মসাৎ করেছেন ম্যানেজার? গায়কের মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়
| Updated on: Jun 24, 2026 | 2:26 PM
Share

প্রয়াত জুবিন গর্গের মৃত্যু মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় উঠে এল এক বিস্ফোরক তথ্য। আদালতের শুনানির সময় গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে জুবিনের উপার্জিত বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আদালতে দাবি করা হয়েছে যে, বর্তমানে জুবিন গর্গের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৯ লক্ষ টাকার মতো পড়ে রয়েছে। অথচ, তার বিপরীতে ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে।

অভিযোগে আরও জানানো হয়েছে, বিভিন্ন বিহু কমিটি এবং অনুষ্ঠান আয়োজকদের কাছ থেকে জুবিন গর্গের পারফরম্যান্সের জন্য আসা টাকা অন্য খাতে ঘুরিয়ে দিতেন শর্মা। গত এক বছরে বিহু কমিটিগুলোর কাছ থেকে পাওয়া প্রায় ৩২ লক্ষ টাকা প্রয়াত গায়কের অ্যাকাউন্টে জমা না করে, তা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধার্থ শর্মা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলা সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়া যাতে অসমের বাইরে স্থানান্তর করা হয়, শীর্ষ আদালতে সেই আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে, সোমবার গুয়াহাটি হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালতের তরফ থেকে প্রয়াত গায়কের স্ত্রী গরিমা গর্গকে জুবিনের ফ্রিজ বা অবরুদ্ধ হয়ে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা তোলার এবং তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, গুয়াহাটি শহরের উপকণ্ঠে সোনাপুরে অবস্থিত ‘জুবিন ক্ষেত্র’ তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বর্তমান অম্বুবাচী মহাযোগের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Follow Us