AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bad Cholesterol: খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে খেদিয়ে তাড়াবে রান্নার এই উপাদান

রসুন আমরা সাধারণত মাছ-মাংস, শাকসবজি, চাটনি এবং অন্যান্য রান্নায় ব্যবহার করে থাকি। জানেন কি, এটি আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। রসুন ত্বক সম্পর্কিত সমস্যা কমায় এবং রক্ত ​​পরিষ্কারও করে। রসুন আসলে একাধিক ঔষধি গুণে পরিপূর্ণ৷ এতে থাকে ফসফরাস, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো একাধিক খনিজ।

Bad Cholesterol: খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে খেদিয়ে তাড়াবে রান্নার এই উপাদান
প্রতীকী ছবি
| Updated on: May 12, 2024 | 2:16 PM
Share

বর্তমানে কমবেশি প্রত্যেকের পরিবারেই রয়েছে উচ্চ রক্তচাপ, সুগার বা কোলেস্টেরলের সমস্যা। যার জন্য অধিকাংশ ক্ষেত্রেই দায়ী আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, খাওয়াদাওয়া এবং কর্মক্ষেত্রে দীর্ঘ স্ট্রেস এবং উদ্বেগ৷ বিশেষ করে খারাপ কোলেস্টেরল শরীরের বিভিন্ন ক্ষতি করে। এই সব কোলেস্টেরল বিভিন্ন হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি করে। কিন্তু কোলেস্টেরলের সমস্যা থাকলে তার থেকে মুক্তি যে সম্ভব নয়, এমনটা নয়। রান্নার কাজে ব্যবহার হওয়া রসুনের মধ্যে রয়েছে এই শক্তি। রসুন সঠিক ভাবে খেতে পারলে খারাপ কোলেস্টেরল বিদায় নেবে আপনার শরীর থেকে। আমাদের মধ্যে অনেকের মনেই রসুন খাওয়া নিয়ে কিছু মিথ রয়েছে৷ কিন্তু, রসুনও যে কারও জন্য উপকারী হতে পারে, তা জানেন না অনেকেই৷

রসুন আমরা সাধারণত মাছ-মাংস, শাকসবজি, চাটনি এবং অন্যান্য রান্নায় ব্যবহার করে থাকি। জানেন কি, এটি আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। রসুন ত্বক সম্পর্কিত সমস্যা কমায় এবং রক্ত ​​পরিষ্কারও করে। রসুন আসলে একাধিক ঔষধি গুণে পরিপূর্ণ৷ এতে থাকে ফসফরাস, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো একাধিক খনিজ। রসুন আমাদের হৃদরোগ থেকেও রক্ষা করে৷ রসুনে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলি৷ এটি চর্মরোগ কমাতেও অত্যন্ত কার্যকরী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য, যা রক্ত ​​পরিশুদ্ধ করতে সাহায্য করে আমাদের ত্বক পরিশুদ্ধ রাখে৷ ত্বকে রক্ত চলাচল বাড়ায়৷ ত্বক সংক্রান্ত সমস্যাও কমে৷ কোলেস্টেরলের ক্ষেত্রেও রসুন দুর্দান্ত কার্যকরী৷

নিয়মিত একটি নির্দিষ্ট উপায় রসুন খেলে শরীর থেকে নিংড়ে বের করে দেয় কোলেস্টেরল৷ চিকিৎসকরা জানাচ্ছেন, আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খাওয়া উচিত৷ এতেই নিয়ন্ত্রণে রাখা যায় একাধিক শারীরিক সমস্যা৷ তবে যাই করুন, চিকিৎসকের পরামর্শ মেনে করবেন।

Follow Us