AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rui Fish: রোজের পাতে এক পিস করে এই মাছ রাখুন, কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি

Fish Health Benefits: বিশেষজ্ঞদের মতে, রুই মাছই স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। যদিও যে কোনও মাছ সেটা পুকুরের হোক বা সমুদ্রের, স্বাস্থ্যের জন্য উপকারী। তবে, রোজের ডায়েটে রুই মাছ খেলে সবচেয়ে বেশি উপকার মেলে। কী-কী উপকার মেলে, চলুন দেখে নেওয়া যাক।

Rui Fish: রোজের পাতে এক পিস করে এই মাছ রাখুন, কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি
| Updated on: Jun 12, 2024 | 12:33 PM
Share

বাঙালির বাড়িতে মাছই সবচেয়ে বেশি রান্না হয়। পোনা মাছের পদ বেশি। ডাল-ভাতের সঙ্গে মাছের তৈরি একটা পদ থাকেই। কিন্তু পোনা মাছ হিসেবে রুই মাছ খান তো? বিশেষজ্ঞদের মতে, রুই মাছই স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। যদিও যে কোনও মাছ সেটা পুকুরের হোক বা সমুদ্রের, স্বাস্থ্যের জন্য উপকারী। তবে, রোজের ডায়েটে রুই মাছ খেলে সবচেয়ে বেশি উপকার মেলে। কী-কী উপকার মেলে, চলুন দেখে নেওয়া যাক।

১) রুই মাছের মধ্যে ক্যালোরির পরিমাণ কম। রোজ রুই মাছ খেলেও ওজন বেড়ে যাওয়ার ভয় নেই। বরং, যাঁরা মেদ ঝরাতে চান, অবশ্যই রুই মাছ খান।

২) রুই মাছের মধ্যে ভিটামিন এ, ডি, ই-এর মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এছাড়াও রুই মাছে ক্যালশিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়রনের মতো মিনারেল পাওয়া যায়। সুতরাং, রুই মাছ খেলে দেহে পুষ্টির ঘাটতি হবে না।

৩) রুই মাছ হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। আমেরিকার স্কুল অব নিউট্রিশনের জার্নাল অনুযায়ী, রুই মাছ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রুই মাছ।

৪) রুই মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই পুষ্টি শারীরিক প্রদাহ কমায়। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে দেয় না। এতে হৃদরোগের ঝুঁকি কমবে।

৫) রুই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। রুই মাছ খেলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এভাবেও আপনি হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেন।

৬) রোজের ডায়েট এক পিস করে রুই মাছ রাখলেই উপকার পাবেন। এর বেশি না রুই মাছ না খাওয়াই ভাল।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!