AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fatty Liver Disease: এক রোগ অন্য রোগের জন্ম দেয়, ফ্যাটি লিভারের থেকে সাবধান

Insulin and Fatty Liver Relation: ফ্যাটি লিভার সমস্যায় এখন ভোগেন অনেকেই। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন যকৃতে চর্বি জমিয়ে দেয়। এর জেরে শরীরে বেশ কিছু সমস্যা তৈরি হয়। সে সবের পাশাপাশি গোপনে আরও বড় ক্ষতি করতে থাকে ফ্যাটি লিভার। এক রোগ থেকে শরীরে অন্য রোগও জায়গা করে নেবে। আরও জটিল সমস্যায় পড়তে হবে।

Fatty Liver Disease: এক রোগ অন্য রোগের জন্ম দেয়, ফ্যাটি লিভারের থেকে সাবধান
প্রতীকী ছবি
| Updated on: Jun 16, 2024 | 6:39 PM
Share

ফ্যাটি লিভার সমস্যায় এখন ভোগেন অনেকেই। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন যকৃতে চর্বি জমিয়ে দেয়। এর জেরে শরীরে বেশ কিছু সমস্যা তৈরি হয়। সে সবের পাশাপাশি গোপনে আরও বড় ক্ষতি করতে থাকে ফ্যাটি লিভার (Fatty Liver)। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন (Insulin)। অগ্ন্যাশয় (Pancreas) থেকে তা নিঃসৃত হয়। ফ্যাটি লিভার হলে ইনসুলিনের কাজে বাধা তৈরি হয়। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে ফ্যাটি লিভার দৃঢ় সম্পর্ক রয়েছে। ইনসুলিনের কাজে গণ্ডগোল যেই শুরু হবে, তখনই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করবে। পরিস্থিতি একটু খারাপ হলেই থাবা বসাবে ডায়াবেটিস (Diabetes)। অর্থাৎ এক রোগ থেকে শরীরে অন্য রোগও জায়গা করে নেবে। আরও জটিল সমস্যায় পড়তে হবে।

ফ্যাটি লিভার হলে ইনসুলিন রেজিস্ট্যান্স (Insulin Resistance) হতে পারে। যার জেরে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়। এর জেরে রক্তে শর্করা বাড়ে। আবার ইনসুলিন রেজিস্ট্যান্স যকৃতে চর্বি জমার প্রক্রিয়ায় সাহায্য করে। অর্থাৎ লিভার অবস্থার আরও অবনতি ঘটায়। বিভিন্ন কারণে এই রোগ চেপে বসতে পারে। একে অপরকে ডেকে এনে হাত ধরাধরি করে চলে আপনার শরীরের হাল খারাপ করে ছেড়ে দিতে পারে। স্থূলতা বা অতিরিক্ত ওজন এই দুই রোগের পিছনেই দায়ী। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি, কোমরে চর্বি জমেও এ সব হতে পারে।

এই পরিস্থিতি এড়াতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। সেই সঙ্গে বাইরের তেলেভাজা বা ফাস্ট ফুডের মতো অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে শরীরচর্চার অভ্যাস এই রোগ ঠেকাতে দারুণ কাজে আসতে পারে। তা সে হাঁটা হোক, সাঁতার কাটা হোক বা ব্যায়াম, যোগাসন। জীবনযাপন ঠিক রাখলেই এই সব সমস্যা দূরে থাকবে। একে অন্যকে ডেকে এনে দেহের ঝঞ্ঝাট বাড়াতে পারবে না।

Follow Us
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে