AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holi Celebrations Of Asthma Patients : শ্বাসকষ্টের সমস্যা রয়েছে? সুস্থ থেকেও কী ভাবে দোল খেলবেন?

Holi Celebrations Of Asthma Patients: যাঁদের অ্যাস্থমা বা শ্বাস কষ্টের সমস্যা রয়েছে তাঁদের জন্য বেশ চিন্তার এই উৎসব। যদি আগে থেকে সাবধান না হন, তাহলে এই দোল খেলা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। কী করবেন?

Holi Celebrations Of Asthma Patients : শ্বাসকষ্টের সমস্যা রয়েছে? সুস্থ থেকেও কী ভাবে দোল খেলবেন?
| Updated on: Mar 13, 2025 | 6:24 PM
Share

স্কুলে-কলেজে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দোলের উদযাপন। শুক্রবার দোল, পরের দু’দিন আবার শনি-রবি। সুতরাং এবারে হোলি ৩ দিনের বললেও খুব একটা ভুল বলা হবে না। বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে জমিয়ে দোল খেলা। চারিদিকে উড়বে আবির, ভরবে রঙের ছটায়।

এই উৎসব যতটা আনন্দের, ততটাই মারাত্মক হয়ে উঠতে পারে কিছু লোকের জন্য। যাঁদের অ্যাস্থেমা বা শ্বাস কষ্টের সমস্যা রয়েছে তাঁদের জন্য বেশ চিন্তার এই উৎসব। যদি আগে থেকে সাবধান না হন, তাহলে এই দোল খেলা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। কী করবেন? সুরক্ষিত থেকেও কী ভাবে দোলের আনন্দ উপভোগ করবেন?

১। দোলের দিন বাতাসে ভেসে বেড়ায় রঙিন আবির। তাই বারান্দায় গেলেও মাস্ক পরে থাকুন। আবির নাকে ঢুকে শ্বাসকষ্ট হতে পারে। রঙের গন্ধেও অনেকের কষ্ট হয়। সে ক্ষেত্রে মাস্ক ব্যবহার করলে সুরক্ষিত থাকতে পারবেন। আবির মাখলেও তার পরিমাণ যেন সামান্যই হয়। দোল খেললেও মুখ থেকে মাস্ক সরাবেন না।

২। রং খেলুন, তাতে আপত্তি নেই। তবে শরীরের কথা ভুলে গেলেও চলবে না। ভেষজ আবির ব্যবহার করতে পারেন। তা হলে যদি একটু বেশি আবির গালে মেখেও ফেলেন, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এতে ত্বকের বা চুলের খুব একটা ক্ষতি হয় না।

৩। আবির মেখে রোদে বেরোবেন না একেবারেই। তা হলেই অসুস্থ হয়ে পড়বেন। রং খেলতে হলে সকালের দিকে খেলাই ভাল। ওই সময় রোদের তীব্রতা কম থাকে। বেলা বাড়লে রোদ চড়া হতে থাকে। চড়া রোদে অল্পে শরীর খারা হওয়ার সুযোগ বেশি থাকে।

৪। দোল মানেই ঠান্ডাই, ভাং। বন্ধুদের সঙ্গে এই সব খাওয়ার মজাই আলাদা। তবে শ্বাসকষ্টের সমস্যা থাকলে এই পানীয়ের থেকে দূরে থাকতে হবে। অনেকের ঠান্ডাই বা ভাং থেকে অ্যালার্জি হয়ে শ্বাসকষ্ট হতে পারে। আবার বরফ দেওয়া ঠান্ডাই বেশি খেলে এই মরসুম বদলের সময় ঠান্ডা লেগে সর্দি-কাশি হতে পারে। সেখান থেকেই হতে পারে শ্বাসকষ্ট।

মনে রাখবেন শরীর আপনার। তাকে ভাল রাখার দায়িত্বও আপনার। এমন কিছু করবেন না যাতে সাময়িক আনন্দে বড় কোনও কোনও বিপদের কারণ হয়ে ওঠে।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে