AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kidney Problem: কিডনির সমস্যায় ভুগছেন? রামদেবের এই পরামর্শগুলি মানলেই উপহার

Ramdev: কিডনি, গল ব্লাডার কিংবা অগ্ন্যাশয়ে পাথর জমার সমস্যা আটকাতে ডাল খুব উপকারী। রামদেব বলছেন ডাল খেলে পাথরের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না। এমনকি শরীরে পাথর জমলে তা বের করতেও এটি সাহায্য করে।

Kidney Problem: কিডনির সমস্যায় ভুগছেন? রামদেবের এই পরামর্শগুলি মানলেই উপহার
কী বলছেন রামদেব? Image Credit: TV 9 Network
| Edited By: | Updated on: Feb 10, 2026 | 8:43 PM
Share

গতিময় ব্যস্ত জীবনে বাড়িতে বাড়িতে শুধুই রোগের বাসা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, জল কম খাওয়া সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে কিডনির সমস্যা এখন ঘরে ঘরে। কিডনিতে পাথর, ফোলা ভাব নিয়ে প্রায়শই ডাক্তারের কাছে ছুটছেন অনেকেই। সময়মতো সতর্ক না হলে এই সমস্যা প্রাণঘাতীও হতে পারে, বলছেন চিকিৎসকেরা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর নানা ওষুধ থাকলেও, আয়ুর্বেদ শাস্ত্র মতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে কিডনির যত্ন নেওয়া সম্ভব। সম্প্রতি যোগগুরু বাবা রামদেব কিডনি সুস্থ রাখতে বেশ কিছু ঘরোয়া ও আয়ুর্বেদিক টোটকার কথা বলেছেন। 

রামদেবের মতে, নিম, অশ্বত্থ পাতার রস, কাসনি, গোক্ষুর এবং পুদিনার মতো ভেষজ উপাদান কিডনির সমস্যায় দারুণ কাজ দেয়। বিশেষ করে ধনে পাতার ভূমিকা ভাল রয়েছে। ধনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, কে এবং মিনারেল। যাঁরা নিয়মিত ধনে পাতা খান, তাঁদের শরীর থেকে ক্ষতিকারক টক্সিন সহজেই বেরিয়ে যায়। সুস্থ থাকে কিডনি। 

কিডনি, গল ব্লাডার কিংবা অগ্ন্যাশয়ে পাথর জমার সমস্যা আটকাতে ডাল খুব উপকারী। রামদেব বলছেন ডাল খেলে পাথরের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না। এমনকি শরীরে পাথর জমলে তা বের করতেও এটি সাহায্য করে। কিডনিকে সচল রাখতে গমের আটার বদলে যব বা জবের আটার রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন যোগগুরু। সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন জবের আটার রুটি খেলে কিডনির অসুখ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। একইসঙ্গে কিডনির সার্বিক সুস্থতার জন্য করলার রসের উপরেও জোর দিয়েছেন তিনি। করলার রস পেট পরিষ্কার রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। 

Follow Us
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
মগরাহাটে বাইক বাহিনীর দাপট, গ্রামবাসী প্রতিরোধ করতেই...
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
BJP-র বিরুদ্ধে সরাসরি লড়েন না মমতা: রাহুল
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?
'২৩ তারিখের রেকর্ড ভাঙতে হবে', ভোটদানের আহ্বান জানিয়ে কী বললেন মোদী?