AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budh Gochar 2024: একসঙ্গে হচ্ছে সূর্য-শনি-বুধ! ধনী তো হবেনই, ৫ রাশির সাফল্য আসবে রকেটের গতিতে

Zodiac Signs: একসঙ্গে সূর্য, শনি ও বুধ, একই অবস্থানে থাকায় প্রভাব পড়বে রাশিচক্রের উপরও। সবচেয়ে বেশি লাভবান হবেন ৫ রাশির জাতক-জাতিকারা। ফলে এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার, কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক ক্ষেত্রে অফুরন্ত সাফল্য ও উন্নতি বয়ে আসবে। সৌভাগ্যবান ৫ রাশিগুলির মধ্যে আপনার রাশি লিস্টে রয়েছে কিনা , তা দেখুন...

Budh Gochar 2024: একসঙ্গে হচ্ছে সূর্য-শনি-বুধ! ধনী তো হবেনই, ৫ রাশির সাফল্য আসবে রকেটের গতিতে
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 6:44 PM
Share

জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ২০ ফেব্রুয়ারি হল চলতি মাসের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিন। কারণ এদিনেই ঘটছে বুধাদিত্য রাজযোগ, আবার কুম্ভ রাশিতে বুধের গোচর। এখানেই শেষ নয়, এদিনেই আবার শনি ও বুধ একসঙ্গে মিলিত হতে চলেছে। একসঙ্গে সূর্য, শনি ও বুধ, একই অবস্থানে থাকায় প্রভাব পড়বে রাশিচক্রের উপরও। সবচেয়ে বেশি লাভবান হবেন ৫ রাশির জাতক-জাতিকারা। ফলে এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার, কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক ক্ষেত্রে অফুরন্ত সাফল্য ও উন্নতি বয়ে আসবে। সৌভাগ্যবান ৫ রাশিগুলির মধ্যে আপনার রাশি লিস্টে রয়েছে কিনা , তা দেখুন…

মেষ রাশি

কর্মজীবনের যদি বাধা বা সমস্যা থেকে থাকে. তা এবার কেটে যেতে পারে। কারণ বুধের গোচরের জেরে এই রাশির ভাগ্য এবার হিরের মতো চমকাতে শুরু করবে। এই সময়ে বুধ, সূর্য ও শনি একত্রে মিলিত হওয়ায় এই রাশির প্রচুর উপকার বয়ে আনবে। এই সময়ে সর্বদা খুশিতে থাকবেন। কর্মজীবনে যে পদোন্নতি পাবেন তাতে দারুণ খুশি হবেন আপনি। পৈতৃক সম্পত্তি থেকে বিপুল সুবিধা পেতে পারেন। পারিবারিক বিষয়েও সহায়তা পাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি খুব ভাল যাবে। তবে কাশি এবং সর্দির মতো ছোটোখাটো সমস্যা দেখা দেবে। এছাড়া স্বাস্থ্য ও মন আপনার ফুরফুরেই থাকবে।

বৃষ রাশি

এই সময়ে এই রাশির জাতকদের জন্য উন্নতি ও সাফল্যের শিখরে থাকবেন আপনি। আয়ের উৎস বাড়বে। আর্থিক অবস্থা বেশ ভালো থাকবে। বুধের এই স্থানান্তর যে কোনও কাজে অগ্রগতি ও সাফল্য প্রদান করবে। এ সময় আপনার সব ইচ্ছাপূরণ হতে পারে। সঙ্গীর সঙ্গেও সম্পর্ক খুব মজবুত হবে। দুজনের মধ্যে প্রেম-ভালোবাসাও বজায় থাকবে।

মিথুন রাশি

এই রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্যের পক্ষে অনুকূল হতে চলেছে। দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে হতে পারে আপনাকে। এই যাত্রা অপরিসীম সাফল্য এনে দিতে চলেছে। এছাড়াও, এই সময়ে কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে পারেন। স্বাস্থ্যও আপনার বেশ ভালোই যাবে। মানসিক চাপও থাকবে কম।

কর্কট রাশি

বুধ, সূর্য ও শনি একসঙ্গে মিলিত হওয়ায় এদিনটি বিশেষ হতে চলেছে। আর এই রাজযোগ ও গোচরের জেরে এই রাশির ভাগ্য বেশ উজ্জ্বল হয়ে উঠবে। পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পাবেন। এই সময়ে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন। ব্যবসায়ীরাও ভাল লাভ পেতে পারেন। এই সময়ে প্রতিটি পদক্ষেপে আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।

ধনু রাশি

বুধের গমনের জেরে এই রাশির ভাগ্যও চমকাবে সূর্যের মতো। প্রচুর সুবিধা এবং সাফল্য পাবেন এই সময়। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিক থেকে এই ট্রানজিট  খুব ভালো হতে চলেছে। সঞ্চয়ও করতে পারবেন এই সময়। অর্থ বিনিয়োগের মাধ্যমে ভালো লাভ পেতে পারেন।

Follow Us
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন