AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holi 2024: ১০০ বছর পর হোলিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থভাগ্য ফিরবে এই ৩ রাশির

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র মতে, ১০০ বছর পর হোলির দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। তাই হোলির দিন গ্রহণের ছায়া পড়ায় ১২টি রাশির জীবনের উপর প্রভাব পড়তে চলেছে। গ্রহণের সময় চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে, ইতোমধ্যে ওই রাশিতে রয়েছে রাহুও। দুটি গ্রহের মিলনের ফলে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হতে চলেছেন এই ৩ রাশির জাতক-জাতিকারা। বলা যেতে পারে এই ৩ রাশির জীবনে স্বর্ণযুগ ফিরে আসতে চলেছে।

Holi 2024: ১০০ বছর পর হোলিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থভাগ্য ফিরবে এই ৩ রাশির
| Updated on: Mar 13, 2024 | 12:25 PM
Share

জ্যোতিষশাস্ত্র মতে, বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী ২৫ মার্চ। শুধু তাই নয়, ওই দিন পালিত হবে রঙিন উত্‍সবও। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন পূর্ণিমার দিন সারা দেশে হোলি উৎসব পালিত হয়। ফলে দিনটি যে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। জ্যোতিষশাস্ত্র মতে, ১০০ বছর পর হোলির দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। তাই হোলির দিন গ্রহণের ছায়া পড়ায় ১২টি রাশির জীবনের উপর প্রভাব পড়তে চলেছে। গ্রহণের সময় চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে, ইতোমধ্যে ওই রাশিতে রয়েছে রাহুও। দুটি গ্রহের মিলনের ফলে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হতে চলেছেন এই ৩ রাশির জাতক-জাতিকারা। বলা যেতে পারে এই ৩ রাশির জীবনে স্বর্ণযুগ ফিরে আসতে চলেছে। কোন কোন রাশি ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে, তা জেনে নিন…

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, হোলিতে গ্রহণের ছায়া থাকায় এই রাশির জাতকদের জন্য খুব ভাগ্য ফিরতে চলেছে। এই সময়ে, ব্যক্তির পরিকল্পনায় গতি আসবে। হঠাৎ আর্থিক লাভ হবে। শুধু তাই নয়, পাওনা টাকাও ফেরত পাওয়ার আশা রয়েছে। একই সময়ে, এই রাশির জাতক-জাতিকারা সন্তানদের দিক থেকে সুখবর পেতে পারেন। এই সময়ে সম্পদ ও সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময় থাকবে অনুকূলে। এই সময়ে সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে ব্যক্তির সম্মানও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো খবর আসতে পারে। চাকরি ও ব্যবসায় সন্তুষ্টি থাকবে। এই রাশির জাতকরা সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়তে পারে।

কুম্ভ রাশি

হোলির দিনে চন্দ্রগ্রহণের প্রভাব পড়ায় কুম্ভ রাশির জন্য শুভ দিনের সূচনা হতে চলেছে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুধু তাই নয়, এই সময়ে ব্যক্তিত্বেরও উন্নতি হবে। সেই সঙ্গে অংশীদারিত্বে কর্মরত ব্যক্তিরা ব্যবসায় সাফল্য পাবেন। এই সময়ে, বাড়িতে শুভ কাজ সম্পন্ন হতে পারে, এমনকি কর্মজীবনেও বড় পরিবর্তন দেখা যেতে পারে।

Follow Us