AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেমন যাবে সপ্তাহের শুরু? জেনে নিন রাশি কী বলছে

Horoscope Today on November 17 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।

কেমন যাবে সপ্তাহের শুরু? জেনে নিন রাশি কী বলছে
| Edited By: | Updated on: Nov 17, 2025 | 12:30 AM
Share

মেষ রাশি – মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য় আজকের দিনটা বেশ শুভ ফলদায়ক। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা ইন্টারিভিউয়ের ডাক পেতে পারেন। প্রেম, প্রীতি বিয়ের যোগ আরও প্রবল হবে।

বৃষ রাশি – আজকের দিনটা আপনার মোটের উপর শুভ। তবে মাথায় বা কাঁধে চোট পাওয়া থেকে সাবধান। শরীরের দিকে নজর দিন। বাড়িতে অতিথি আসতে পারে।

মিথুন রাশি – আজকের দিনটা আপনার জন্য দারুণ শুভ। দূর দেশ থেকে কোনও সুখবর পেতে পারেন। তবে গুপ্ত শত্রু থেকে সাবধান। এই সময়টা একটু চুপ করেই থাকুন।

কর্কট রাশি – কর্কট রাশির জাতকদের পক্ষে আজকের দিনটা বেশ ভালই। পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। দুম করেই অর্থ প্রাপ্তি হতে পারে। লটারি কাটার এটাই দারুণ সুযোগ।

সিংহ রাশি – দুম করেই বদলে যাবে আপনার জীবন। ভয় পাওয়ার কিছু নেই। ভাল সময় আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন। তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরী।

কন্যা রাশি – কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যাঁরা বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাঁদের পক্ষে দিনটা খুব শুভ। তবে স্বাস্থ্যের দিকে নজর দিন। দুম করে শরীর খারাপ হতে পারে।

তুলা রাশি – বাড়িতে প্রচুর অতিথি সমাগামের সম্ভাবনা রয়েছে। মোটের উপর দিনটা বেশ শুভ। পুরনো কোনও বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। যে সাহায্য আপনার জীবন বদলে দেবে।

বৃশ্চিক রাশি –  নিজের আবেগকে সামলে রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। কম কথা বলুন। দিনটির শুরুটা খারাপ হলেও, দিনের শেষে সুখবর পাবেন।

ধনু রাশি – ধনু রাশির জাতকের পক্ষে দিনটা মোটের উপর শুভ। তবে পারলে আজকের দিনটায় কম কথা বলুন। বরং বেশি কথা শুনুন। বাড়ির বয়স্ক কোনও সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সাবধান।

মকর রাশি – কম কথা বলুন। কম ব্যয় করুন। সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নতি। তবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া মোটের উপর দিনটা শুভ।

কুম্ভ রাশি – খুব শীঘ্রই আপনার জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রেও উন্নতি। তবে নিজেকে একটু সময় দিন। তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।

মীন রাশি – পরীক্ষার্থীদের জন্য দিনটা বেশ শুভ। পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। যাঁরা বিদেশে চাকরির খোঁজ করছেন, তাঁরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। প্রেম, প্রীতির যোগাযোগ রয়েছে।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে